calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / উগ্র ইহুদিরা ইসরাইল ত্যাগ করবে সামরিক বাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করা হলে : প্রধান রাব্বি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

উগ্র ইহুদিরা ইসরাইল ত্যাগ করবে সামরিক বাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করা হলে : প্রধান রাব্বি

ইসরাইলের প্রধান ধর্মীয় নেতা (চিফ রাব্বি) হুমকি দিয়েছেন যে সামরিক বাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করা হলে উগ্র ইহুদিরা ইসরাইল ত্যাগ করবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ভয়াবহ হুমকি। কারণ, উগ্র ইহুদিরাই ইসরাইলি সেনাবাহিনীর মূল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১০ মার্চ ২০২৪ • দুপুর ১২:০১
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৩৩ বার পঠিত

তাওরাত অধ্যয়নের ওপর জোর দেয়াটা ইসরাইলের সফলতা এবং অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ- এমন যুক্তি দিয়ে ইউসেফ বলেন, 'ইয়েশিভা আর কোলেলরা বিশ্বকে টিকিয়ে রেখেছে। রাষ্ট্র অস্তিত্ব রয়েছে তাওরাত অধ্যয়নের ওপর। আর তাওরাত না থাকলে সেনাবাহিনী কোনো সফলতা পাবে না।'

তিনি ৭ অক্টোবর ইসরাইলি সামরিক বাহিনীর সাফল্য লাভ করার কারণ হিসেবে ঐশী সহায়তা প্রাপ্তির কথা বলেন।

হেরেদিক ইহুদিদের সামরিক বাহিনীতে ভর্তি নিয়ে ক্রমবর্ধমান তীব্র বিতর্কের মধ্যে ইউসেফ এই মন্তব্য করলেন। এ বিষয়টি নিয়ে ইসরাইলি সমাজে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে।

প্রধান রাব্বি তার হুমকিতে বলেন, 'আমরা টিকিট কিনব, সেনাবাহিনীতে বাধ্যতামূলক ভর্তি কোনো কিছুতেই হতে পারে পারে না।' তিনি বলেন, তারা ধর্মীয় বিশ্বাসে আপস করার বদলে অন্য কোথাও চলে যাবেন।

হেরেদিক সম্প্রদায়ের মধ্যে এ ধরনের ভাবাবেগ এই প্রথম নয়। ইউসেফের পরলোকগত পিতা সাবেক প্রধান রাব্বি ওভাদিয়া ইউসেফ ২০১৩ সালেও এমন ধরনের কথা বলেছিলেন। তিনি ওই সময়ে বলেছিলেন, তাদেরকে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক ভর্তি করা হলে তারা ইসরাইল ত্যাগ করবে।

উল্লেখ্য, ওভাদিয়া ইউসেফ ছিলেন শাস পার্টির আধ্যাত্মিক নেতা। এই দলের ওপর ইউসেফের বিপুল প্রভাব রয়েছে। আর তারা হলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটের অংশ।

ইসরাইলি সামরিক বাহিনীর পারসোন্যাল ডিরেক্টরেট গত মাসে নেসেট কমিটিকে জানিয়েছে, আল্ট্রা-অর্থোডক্স সম্প্রদায় থেকে প্রায় ৬৬ হাজার তরুণ গত বচর সামরিক বাহিনীতে যোগদান থেকে অব্যাহতি পেয়েছে। ইসরাইলের মধ্যে এই সম্প্রদায়ের জন্মহার সবচেয়ে বেশি। ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এই সম্প্রদায় থেকে প্রায় ৫৪০ জন ইসরাইলি বাহিনীতে যোগ দিয়েছে।

ইসরাইল ডেমোক্র্যাসি ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী ২০২২ সালে হেরাদি সম্প্রদায়ের জনসংখ্যা ছিল ১২ লাখ ৮০ হাজার। তারা ইসরাইলের মোট জনসংখ্যার প্রায় ১৩.৩ ভাগ। সূত্র : জেরুসালেম পোস্ট, টাইমস অব ইসরাইল

tag ট্যাগ: #1111