calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / চূড়ান্ত হয়নি কর্মকৌশল কর্মসূচিহীন ছন্নছাড়া বিএনপি,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

চূড়ান্ত হয়নি কর্মকৌশল কর্মসূচিহীন ছন্নছাড়া বিএনপি,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দুই মাসের বেশি সময় পার হলেও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এখনও চূড়ান্ত করতে পারেনি বিএনপি। নির্বাচনের পরে জামিনে দলের মহাসচিবসহ অধিকাংশ নেতা কারাগার থেকে বেরিয়ে এলেও ছন্নছাড়াভাব রয়ে গেছে দলটির মধ্যে।...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ • সকাল ১১:৫২
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০৪ বার পঠিত

বিএনপির নেতারা বলেছেন, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে আয়োজিত মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের পর বিএনপিতে যে ছন্নছাড়া পরিস্থিতি বিরাজ করেছিল, সেটি এখনও রয়ে গেছে। নির্বাচনের পরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা প্রকাশ্যে এলেও এখন আন্দোলন-সংগ্রাম নিয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি দলটি। ফলে, সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের মূল যে দাবি, সেখান থেকে মনোযোগ কমে গিয়ে ইস্যুভিত্তিক কর্মসূচি পালন করে সময় পার করছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা আন্দোলন কিংবা দাবি আদায়— কোনোটা থেকেই সরে আসিনি। আমাদের আন্দোলন চলমান। রমজান মাস সংযমের মাস। এ ছাড়া, আমাদের নেতাকর্মীরাও দীর্ঘদিন কারাভোগের পর বেরিয়ে এসেছেন। অনেকে অসুস্থ, তারা চিকিৎসাধীন আছেন। সবমিলিয়ে এখন একটা অবস্থার মধ্য দিয়ে সময় পার হচ্ছে। সঠিক সময়ে আবার সবকিছু শুরু হবে।’


tag ট্যাগ: #111