calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি সামরিকঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। এতে দুই সেনা আহত হয়েছেন। শুক্রবার এ হামলা হয়। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ • সকাল ১০:৩২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৮ বার পঠিত

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পর পর তিনটি ড্রোন হামলা হয়। এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা গেলেও তৃতীয় ড্রোনটি আঘাত হানে ঘাঁটিতে। এতে কয়েকজন আহত হন।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওয়াশিংটন। এ ছাড়া এ ধরনের হামলা জোট বাহিনী ও বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলে দেওয়াসহ সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও দাবি তাদের। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

এর আগে গত বছরের নভেম্বরেও সিরিয়ায় মার্কিন সামরিকঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছিল। জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সিরিয়ার যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে মার্কিন জোটটি ২০১৬ সালে ঘাঁটি স্থাপন করেছিল।

আইএসের বিরুদ্ধে জোটের অব্যাহত অভিযানের অংশ হিসেবে কুর্দি-নিয়ন্ত্রিত অঞ্চলে ও অন্যান্য ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন। সিরিয়ার প্রেসিডেন্টে বাশার আল আসাদ সরকারের চরম আপত্তি সত্ত্বেও দেশটির উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন রেখেছে পেন্টাগন।

tag ট্যাগ: #2222