calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / চীনের প্রতি আস্থা বাড়ছে, কমছে যুক্তরাষ্ট্রের প্রতি।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

চীনের প্রতি আস্থা বাড়ছে, কমছে যুক্তরাষ্ট্রের প্রতি।

চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশিষ্টজনের মধ্যে। যদিও বাধ্য হলে যুক্তরাষ্ট্রের পরিবর্তে চীনকেই মিত্র হিসেবে বেছে নিতে চান তাদের অধিকাংশ। সিঙ্গাপুরভিত্তিক আইএসইএএস-ইউসুফ ইসহাক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৭ এপ্রিল ২০২৪ • দুপুর ১২:৫৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৩ বার পঠিত

করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় এক ধরনের সতর্ক মনোভাবের প্রকাশ দেখা যেতে পারে।  

আগামী কয়েক বছরে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের আরো উন্নতি হবে বলে মনে করছেন অর্ধেকের বেশি অংশগ্রহণকারী। এক্ষেত্রে সিঙ্গাপুর ও মিয়ানমারের বুদ্ধিজীবী-ব্যবসায়ীদের মধ্যে চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে নিরপেক্ষ মনোভাবের বহিঃপ্রকাশ দেখা গেছে বেশি। তাদের প্রত্যাশা, চীনের সঙ্গে তাদের দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এখনকার পর্যায়েই থাকবে।  

জরিপের ফলাফল সম্পর্কে আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ চোই শিং কোয়াক বলেন, ‘অর্থনৈতিক বিভিন্ন ইস্যু ও অবাধ ভূরাজনৈতিক বৈরিতা এ অঞ্চলের স্বার্থকে যে স্বল্প ও মধ্যম মেয়াদে ক্ষুণ্ন করতে যাচ্ছে, জরিপের ফলাফলে আঞ্চলিক সে উদ্বেগেরই প্রতিফলন দেখা যাচ্ছে। তবে অভিন্ন স্বার্থের ইস্যুতে বৃহৎ শক্তিগুলো সহায়তামূলক অবস্থান গ্রহণ করতে পারে বলে এ অঞ্চল এখনো আশাবাদী। এখানকার দেশগুলো আসিয়ানের সঙ্গে অন্যান্য অর্থনৈতিক শক্তির ঘনিষ্ঠভাবে কাজ করার উদ্যোগকেও স্বাগত জানায়।’

নিয়মিতভাবে ২০১৯ সাল থেকে বার্ষিক এ জরিপ পরিচালনা করে আসছে আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউট। অনলাইনে ছয়টি ভাষায় এ জরিপ পরিচালনা করা হয়। এগুলো হলো ইংরেজি, বাহাসা ইন্দোনেশিয়া, বর্মি, খেমার, থাই ও ভিয়েতনামি।