calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইরানের পরমাণু স্থাপনা ‘সাময়িক’ বন্ধ ইসরাইলে হামলার পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরানের পরমাণু স্থাপনা ‘সাময়িক’ বন্ধ ইসরাইলে হামলার পর

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরান ‘নিরাপত্তার বিষয় বিবেচনা করে’ তাদের পারমাণবিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। চলতি সপ্তাহে ইসরাইলের ওপর কয়েক শ’ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ • সন্ধ্যা ০৭:২৫
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৫ বার পঠিত

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাফায়েল গ্রোসিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইরানের হামলার প্রতিশোধ হিসেবে তেহরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলি হামলার সম্ভাবনা নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা।

জবাবে তিনি বলেন, ‘আমরা সর্বদা এমন হামলার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। আমি আপনাদের যা বলতে পারি তা হলো ইরানে অবস্থানকারী আমাদের পরিদর্শকদের দেশটির সরকার জানিয়েছে যে আমরা প্রতিদিন যে সমস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শন করছি নিরাপত্তার কথা বিবেচনায় রেখে সেসব স্থাপনা রোববার বন্ধ থাকবে।’

গ্রোসি বলেন, ‘সোমবার পারমাণু স্থাপনাগুলো আবারো খুলে দেয়ার কথা রয়েছে। তবে পরিদর্শকরা ওই দিন পর্যন্ত এসব স্থাপনা পরিদর্শনে আসবেন না।

এক্ষেত্রে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘আমি পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হওয়া পর্যন্ত পরিদর্শকদের ফিরে যেতে দেবো না বলে সিদ্ধান্ত নিয়েছি।’

ইরান দামেস্কোর একটি কনস্যুলেট ভবনে ভয়াবহ বিমান হামলার প্রতিশোধ নিতে শনিবার থেকে রোববার রাত পর্যন্ত ইসরাইলে তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের কনস্যুলেট ভবনে হামলায় তাদের সাতজন বিপ্লবী গার্ড নিহত হন। তাদের মধ্যে দুজন জেনারেলও ছিলেন।
সূত্র : বাসস



tag ট্যাগ: #111