calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অর্থনীতি / বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা ব্যাপক বাংলাদেশে : এডিবি আবাসিক প্রধান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা ব্যাপক বাংলাদেশে : এডিবি আবাসিক প্রধান

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রধান এডিমন গিনটিং বলেছেন, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে যথেষ্ট। তবে প্রয়োজনের তুলনায় বিনিয়োগ কম। ভবিষ্যতে বাংলাদেশে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধির অনেক সম্ভাবনা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ • দুপুর ০১:০৩
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১১০ বার পঠিত

এমসিসিআই সভাপতি কামরান টি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীর, ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির(ফিকি) সভাপতি জাভেদ আখতার, বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জাহিদী সাত্তার, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ প্রমুখ বক্তব্য রাখেন।


বাংলাদেশে টেকসই উন্নয়নের জন্য দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এডিমন গিনটিং বলেন, টেকসই উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। সেটি কেবল সাধারণ শিক্ষা নয়, কারিগরি শিক্ষাও থাকতে হবে এবং অব্যশই দক্ষতা অর্জন করতে হবে। এডিবি এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি আরও বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে অর্থনীতির উৎসগুলো বহুমূখী করা জরুরি। এজন্য তিনি দেশি-বিদেশী বিনিয়োগ বাড়ানো, রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণ এবং অর্থনৈতিক সুশাসন বিশেষ করে ব্যাংকিং খাত, পুঁজিবাজার, রাজস্ব প্রশাসন এবং বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুশাসন বাড়ানোর পরামর্শ দেন।  


এডিবির আবাসিক প্রধান বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততার প্রশংসা করেন এবং অধিকতর সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এমসিসিআই সভাপতি কামরান টি রহমান বাংলাদেশে একটি বিনিয়োগ উপযোগি পরিবেশ এবং ব্যবসা বান্ধব ইকোসিস্টেম গড়ে তুলতে এডিবির সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা, দক্ষ মানবসম্পদ তৈরি, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তায় সহযোগিতা এবং বেসরকারি খাতে অর্থায়নের প্রশংসা করেন। অনুষ্ঠানে বাংলাদেশের ব্যবসায়ীরা বেসরকারি খাতে এডিবির অর্থায়ন আরও বাড়ানোর আহবান জানান।

tag ট্যাগ: #বিনিয়োগ