calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ‘এক্সিট নয়, মোদি পোল’, বুথফেরত সমীক্ষা ওড়ালেন রাহুল গান্ধী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

‘এক্সিট নয়, মোদি পোল’, বুথফেরত সমীক্ষা ওড়ালেন রাহুল গান্ধী

প্রত্যাশিতভাবেই যাবতীয় ‘এক্সিট পোল’ খারিজ করে দিল কংগ্রেস। খোদ দলের ‘প্রধান মুখ’ রাহুল গান্ধী প্রকাশ্যে এসে দাবি করলেন, “যে বুথফেরত সমীক্ষা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হচ্ছে সেটা কাল্পনিক। এটা মোদি-সমীক্ষা।” এখানেই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২ জুন ২০২৪ • সন্ধ্যা ০৬:৩৯
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫১ বার পঠিত

রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা দাবি করলেন, মরুরাজ্যে কংগ্রেস অন্তত ১১-১২ আসনে জেতা নিশ্চিত। সার্বিকভাবে ২৫ আসনের মধ্যে বিজেপির থেকে বেশি আসন পাওয়ার দাবি করেছেন তিনি। তেমনি মহারাষ্ট্রের প্রদেশ সভাপতি নানা পাটোলে দাবি করেছেন, সেরাজ্যে ইন্ডিয়া জোট ৩৮-৪০ আসন জিতবে। এভাবেই কংগ্রেসের বিভিন্ন রাজ্যের নেতারা এক্সিট পোল প্রত্যাখ্যান করেছেন।

 

আসলে এক্সিট পোল প্রকাশ্যে আসার পর ভারতজুড়েই কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের নেতারা খানিকটা মিইয়ে পড়েছেন। আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। কংগ্রেসের সাফ দাবি, এই এক্সিট পোল সরকারের চাপে মানসিকভাবে বিরোধীদের ভেঙে দেয়ার জন্য করা হয়েছে। সেই কর্মীদের আত্মবিশ্বাস বাড়ানোর এদিন মরিয়া চেষ্টা করে গেলেন কংগ্রেস নেতারা।

tag ট্যাগ: #111