calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / জামিন আবেদন খারিজ কেজরিওয়ালের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

জামিন আবেদন খারিজ কেজরিওয়ালের

জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ফলে জেলেই থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ • বিকাল ০৩:১৪
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৭ বার পঠিত

লোকসভা নির্বাচনের আগেই আবগারি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন আম আদমি দলের প্রধান কেজরিওয়াল। নির্বাচনের মাঝামাঝি সময়ে সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন নিয়েছিলেন তিনি।

অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল (৫জুন) বুধবার জামিনের মেয়াদ ৭ দিন বাড়ানোর আবেদন করেছিলেন কেজরিওয়াল। কিন্তু জামিনের মেয়াদ বাড়ানোর এই আবেদন খারিজ হয়ে গেছে। এর আগে জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করে কারাগারে ফিরে গিয়েছিলেন তিনি।

আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে জেলে বসেই সরকার চালাবেন তাদের নেতা।  

ভারতের আইন অনুযায়ী, অন্তত ২৫টি ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সই ছাড়া মন্ত্রী ও কর্মকর্তারা সরাসরি উপ-রাজ্যপালের কাছে ফাইল পাঠাতে পারবেন না। ফাইল পাস না হলে সিদ্ধান্তও কার্যকর করতে পারবে না দিল্লির সরকার।  

এমন অবস্থায় দিল্লির সরকার পরিচালনা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এ অবস্থায় সরকারি কাজে বিঘ্ন ঘটার কারণ দেখিয়ে উপ-রাজ্যপাল কেন্দ্রের কাছে দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

tag ট্যাগ: #111