calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / অস্ট্রেলিয়া বিশ্বচ্যাম্পিয়নদের পাত্তাই দিলো না
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া বিশ্বচ্যাম্পিয়নদের পাত্তাই দিলো না

বিশ্বচ্যাম্পিয়নদের পাত্তাই দিল না অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে পুরোদস্তুর উড়িয়ে দিয়েছে মিচেল মার্শের দল। ফলে বিশ্বকাপে প্রথম জয়ের অপেক্ষা বাড়ল থ্রি লায়ন্সদের। বিপরীতে টানা দ্বিতীয় জয় তুলে পয়েন্ট টেবিলের শক্ত অবস্থানে এখন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৯ জুন ২০২৪ • সকাল ১১:৪৪
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৯২ বার পঠিত

এবারের বিশ্বকাপে চলছে রানখরা। বেশিরভাগ ম্যাচেই ফলাফল আসছে বোলারদের হাত ধরে। তবে অস্ট্রেলিয়া ভাঙলো সেই বেড়াজাল, এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে দুই শতাধিক রান সংগ্রহ করে তারা। রান তাড়ায় অবশ্য চ্যালেঞ্জিং শুরু ছিলো ইংল্যান্ডেরও, তবে শেষ দিকে এসে সমীকরণ মেলাতে পারেনি।

২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ড পাওয়ারপ্লেতে বিনা উইকেটে তললে ৫৪ রান। ফিল সল্ট ও জস বাটলারের জুটি ভালোই জবাব দিচ্ছিল অস্ট্রেলিয়াকে। কিন্তু অষ্টম ওভারে শুরুতেই এই জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ২৩ বলে ৩৭ রান করা সল্টকে বোল্ড করেন তিনি।

পরের ওভারে এসে ফেরান ২৮ বলে ৪২ রান করা বাটলারকেও। এই দুই জনের বিদায়ে রানের গতি কমে আসে ইংল্যান্ডের। হারাতে থাকে উইকেটও। মাঝে মঈন আলী ১৫ বলে ২৫ রান করলেও ভয়ংকর হতে পারেননি আর কেউ। বলা যায় সেই সুযোগই দেননি অজি বোলাররা।

কামিন্স-জাম্পা-স্টয়নিস ও হ্যাজেলউডের নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্রমেই ছিটকে পড়ে ম্যাচ থেকে। ব্রুক ১৬ বলে ২০ রান করে অপরাজিত থাকলেও লিভিংস্টোন ১২ বলে ১৫ কেবল এরপর বলার মতো স্কোর। কামিন্স ও জাম্পা নেন দুটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার জুটি। দু'জনে মিলে ৫ ওভারের মধ্যেই তুলে ফেলেন ৭০ রান। ওভারের শেষ বলে মইন আলির শিকার হন ওয়ার্নার, ফেরেন ১৬ বলে ৩৯ রানে৷

হেডও এরপর আর বেশিক্ষণ টেকেননি, চার বল পর আর্চারের বলে ধরেন সাজঘরের পথ। আউট হন ১৮ বলে ৩৪ রানে। ৭৪ রানে ২ উইকেট হারানো অজিরা অবশ্য তৃতীয় উইকেট হারায় ১৩.৫ ওভারে ১৩৯ রানে। মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল মিলে যোগ করেন ৬৫ রান।

মার্শ ২৫ বলে ৩৫ করে লিভিংস্টোনের ও ম্যাক্সওয়েল সমান ২৫ বলে ২৮ রান করে আদিল রাশিদের শিকার হন। এরপর মার্কুস স্টয়নিসের ১৭ বলে ৩০ ও ম্যাথু ওয়েডের ১০ বলে ১৭* রানে দুই শ’ পাড়ি দেয় অজিরা।১১ রান করেন টিম ডেভিড।

tag ট্যাগ: #1111