calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / রাশিয়ার যুদ্ধজাহাজ অবশেষে কিউবা ছাড়ল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়ার যুদ্ধজাহাজ অবশেষে কিউবা ছাড়ল

পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছাকাছি কিউবায় নোঙর করে রাশিয়ার যুদ্ধজাহাজ। এই বহরে পরমাণু চালিত একটি ডুবোজাহাজ এবং একটি রণতরিসহ চারটি নৌযান ছিল। সোমবার কিউবা বন্দর ছেড়েছে সেই রুশ যুদ্ধজাহাজগুলো।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ জুন ২০২৪ • দুপুর ০২:২৭
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০৬ বার পঠিত

তিনি বলেন, এটি আমাদের জনগণ, সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং সহযোগিতার দৃঢ় ও ঐতিহাসিক বন্ধনের বহিঃপ্রকাশ।

এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা বলেছেন, রুশ যুদ্ধজাহাজের বিষয়ে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন।

কিউবার ভাইস পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কসিও বলেছেন, রাশিয়ার যুদ্ধজাহাজগুলো কিউবার আমন্ত্রণে এখানে এসেছিল। এটা থেকে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি একটি অনানুষ্ঠানিক সফর। জাহাজের নাবিকেরা যেন বিশ্রাম নিতে পারেন এবং স্থানীয়ভাবে সুপরিচিত জিনিসগুলোর সঙ্গে পরিচিত হতে পারেন, তা নিশ্চিত করতে এ সফরের আয়োজন করা হয়েছে।

রাশিয়া এর আগেও কিউবায় যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। দুই দেশই দীর্ঘদিনের মিত্র। হাভানায় সফর শেষ করে রাশিয়ার জাহাজগুলো ভেনিজুয়েলায় যেতে পারে।

tag ট্যাগ: #111