calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বাংলাদেশ আশা বাঁচিয়ে রাখতে মরিয়া
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ আশা বাঁচিয়ে রাখতে মরিয়া

টপ অর্ডার ব্যাটাররা ফর্মে ফেরার পথে থাকায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে খেলার ভালো সুযোগ এখনও আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরে সুপার এইট পর্ব...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২২ জুন ২০২৪ • বিকাল ০৩:৪৫
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৫২ বার পঠিত

এই ম্যাচ শেষে শান্ত বলেন,‘কিছুটা ধীরগতির থাকলেও উইকেট ভালো ছিল। কিন্তু আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল। এখন পর্যন্ত আমার সব ঠিক আছে। এখানে খেলা উপভোগ করছি এবং আমি আরও ভালো কিছু করতে পারবো বলে মনে করছি।’ তিনি আরও বলেন, ‘আজকে (গতকাল) টপ অর্ডারের রান পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি বোলাররা তাদের ফর্ম ধরে রাখবে। ভারতের বিপক্ষে পরের ম্যাচে আগামীকাল (আজ) নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে তারা।’
এই ফরম্যাটে একে অপরের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে মাত্র একটি জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবারের দেখায় সবগুলো ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া।
পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও, ভারতের বিপক্ষে বেশির ভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। দু’দল যখনই মুখোমুখি হয়েছে, তারা উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরম্যান্স দেখিয়েছে। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে লড়াইয়ের দিক দিয়ে ভালো অবস্থায় ছিল ভারত। বাংলাদেশ-ভারত ম্যাচ প্রতিবারই বাড়তি উন্মাদনা তৈরি করে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বাকী অন্য ক্ষেত্রে সবসময়ই ভারতকে হারানোর সুযোগ তৈরি করে টাইগাররা।
আজকের ম্যাচে ভারতকে হারাতে না পারলে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে তারা।
অজিদের বিপক্ষে খেলে অ্যান্টিগার উইকেট সম্পর্কে ধারণা পেয়েছে বাংলাদেশ। তবে ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে বার্বাডোজ থেকে অ্যান্টিগায় যেতে হবে ভারতকে। আর ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। কিন্তু ভেন্যু পরিবর্তন বা ভ্রমণ করতে হবে না তাদের। ফলে ভারত ম্যাচের আগে সুবিধাজনক অবস্থায় থাকবেন শান্তরা।


বিভাগ : খেলাধুলা

tag ট্যাগ: #111