calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / যুক্তরাষ্ট্রেও ‘৬৯৪টি প্রেক্ষাগৃহে পাঠান’র রাজত্ব, চলছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রেও ‘৬৯৪টি প্রেক্ষাগৃহে পাঠান’র রাজত্ব, চলছে

শুধু বলিউড নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায় সৃষ্টি করেছে ‘পাঠান’। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তনের সাক্ষী বলিউড। শিল্পে ধর্মীয় গোড়ামির যে কোনো স্থান নেই, তাই যেন প্রমাণ করে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ • দুপুর ১২:৫৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ৬৯৪টি সিনেমা হলে পাঠান মুক্তি পেয়েছে। উত্তর আমেরিকার বক্স অফিসে হিন্দি ছবি হিসেবে পাঠানের প্রথম দিনের আয় সর্বোচ্চ। সিনেমাটি মুক্তির দিন ১৮ লাখ ৬০ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ১৫ কোটি রুপি আয় করে। উত্তর আমেরিকার ৬৯৪টি সিনেমা হলে সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত যেকোনো সিনেমার তুলনায় পাঠানের আয় সবচেয়ে বেশি। আয়ের গড় হিসাবে হলিউডকেও টেক্কা দিচ্ছেন শাহরুখ।

আয়ের হিসেবে হলিউডের ৩টি ছবি এখন কেবল পাঠানের সামনে রয়েছে। এই তালিকায় পাঠানের আগে রয়েছে অ্যাভেটার: দ্য ওয়ে অফ ওয়াটার, পুস ইন দ্য বুটস: দ্য লাস্ট উইশ এবং এ ম্যান কলড ওটো। সাফল্যের এ ধারা অব্যাহত থাকলে সেরা গড়ের তালিকায় তৃতীয় কিংবা চতুর্থ স্থানে শেষ করতে পারে পাঠান, এমনটি মনে করা হচ্ছে।

গত বুধবার (২৫ জানুয়ারি) মুক্তি পায় পাঠান। এই ছবির মতো এতো বিরাট পরিসরে এর আগে ভারতের কোনো সিনেমা আত্মপ্রকাশ করেনি। ১০০টিরও বেশি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি, ভারতে সাড়ে ৫ হাজারটি এবং বিদেশে ২৫০০টি হলে মুক্তি পায় পাঠান। প্রথম দিনেই ছাড়ায় ১০০ কোটির ক্লাব। চতুর্থ দিন পর্যন্ত ৪২৯ কোটি রুপি আয় ছিল পাঠানের। পরিসংখ্যান বলছে, রোববার অর্থাৎ মুক্তির পঞ্চম দিনে বিশ্বে পাঠানের আয় দাঁড়িয়েছে সাড়ে ৫০০ কোটি। আয়ের গ্রাফ বেড়েই চলেছে রীতিমতো।

শাহরুখের সর্বশেষ ছবিতে প্রত্যাশিত সাফল্য ছিল না। তাই ‘পাঠান’-এর বক্স অফিসের আয় নিয়ে আশঙ্কিত ছিলেন অনেকে। তবে পাঁচ দিনের শেষে বক্স অফিসের পরিসংখ্যান বলছে, যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিয়েছে ‘পাঠান’।

 

tag ট্যাগ: #111