calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / ভিক্ষা না চাইলে কেউ সাহায্যও করবে না: রিমি সেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

ভিক্ষা না চাইলে কেউ সাহায্যও করবে না: রিমি সেন

বলিউড অভিনেত্রী রিমি সেন। ‘হাঙ্গামা’, ‘ধুম’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৬ জুন ২০২৪ • বিকাল ০৫:২৮
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮১ বার পঠিত

লাইট-ক্যামেরা-অ্যাকশনে না থাকার কারণে খবরের পাতা থেকেও হারিয়ে যান রিমি। কয়েক দিন আগে আইনি ঝামেলায় জড়িয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি। এ অভিনেত্রী অভিযোগ, তার এক বন্ধু তাকে ঠকিয়ে ৪ কোটি রুপি হাতিয়ে নিয়েছেন। আর তা নিয়েই থানা-পুলিশ করে তার দিন কাটছে।

যশ-খ্যাতি পাওয়ার পরও কেন অভিনয়ে নেই রিমি? হিন্দুস্তান টাইমসকে রিমি সেন বলেন, “কমেডি সিনেমায় অভিনয় করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, যেখানে আমার চরিত্র ফার্নিচারের মতো। এক কোণায় ফার্নিচারের মতো দাঁড়িয়ে থাকাই ছিল আমার কাজ। কিছু সিনেমায় আমি ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। যেমন— ‘হাঙ্গামা’, ‘জনি গাদ্দার’। আমি এ ধরনের কাজ করতে চেয়েছিলাম।”

অভিনয় ক্যারিয়ারে বলিউডের তারকা অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন রিমি সেন। এ তালিকায় রয়েছেন— অক্ষয় কুমার, অজয় দেবগন, জন আব্রাহাম প্রমুখ। কিন্তু এখনো কি তাদের সঙ্গে যোগাযোগ আছে? এ প্রশ্নের জবাবে রিমি বলেন, ‘না। আমি কারো কাছে সাহায্য চাইতে পারি না। ভিক্ষা না চাইলে কেউ সাহায্য করবে না। অন্যরা কেন নিজের স্বার্থ খুঁজবে না? কেউ কাউকে সাহায্য করতে কেন এগিয়ে যাবে?’

‘পারমিতার একদিন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন রিমি সেন। ভারতীয় বাংলা সিনেমাটি ২০০০ সালে মুক্তি পায়। এরপর তেলেগু ভাষার দুটো সিনেমায় অভিনয় করেন রিমি। ২০০৩ সালে ‘হাঙ্গামা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভেষক ঘটে এই অভিনেত্রীর।

রিমি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো— ‘ধুম’, ‘ফির হেরা ফেরি’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘জনি গাদ্দার’ প্রভৃতি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বুধিয়া সিং-বর্ন টু রান’। ২০১৬ সালে মুক্তি পায় এটি।

tag ট্যাগ: #111