calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / কোপা আমেরিকা ২০২৪ শেষ আটের প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

কোপা আমেরিকা ২০২৪ শেষ আটের প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

চলমান কোপা আমেরিকায় জ্যামাইকাকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ভেনেজুয়েলা। অন্য ম্যাচে মেক্সিকোকে বিদায় করে শেষ আট নিশ্চিত করেছে একুয়েদর। ‘বি‘ গ্রুপের ম্যাচ দুটি শেষ হওয়ার সাথে সাথে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১ জুলাই ২০২৪ • দুপুর ১২:১৫
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৩ বার পঠিত

‘বি’ গ্রুপে ৩ ম্যাচে শতভাগ জয়ে ভেনেজুয়েলার পয়েন্ট ৯। সমান ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে একুয়েদর ও মেক্সিকোর পয়েন্ট সমান ৪ করে। গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ আটের টিকেট পেয়েছে একুয়েদর। যেখানে তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের যোগ করা সময়েরও সপ্তম মিনিটে মেক্সিকো ফরোয়ার্ডরা ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সে। বক্সের ভেতর মার্টিনেজ আয়ালাকে ফাউল করেন ইকুয়েডরের তোরেস। পেনাল্টির বাঁশি বাজান রেফারি, উল্লাসে ভাসে মেক্সিকো। পেনাল্টি নেওয়ার প্রস্তুতিও নিয়ে ফেলেছিলেন তারা। কিন্তু মেক্সিকোকে হতবাক করে ভিএআরের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন রেফারি। বেশ খানিকটা সময় ভিএআর রেফারির সাথে আলোচনা করে পেনাল্টি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষোভে ফেটে পড়েন মেক্সিকো ফুটবলাররা।

‘জিততেই হবে’ এমন সমীকরণের সামনে ৬০ শতাংশ বলের দখল রেখে ১৯টি শট নেয় মেক্সিকো, লক্ষ্যে রাখতে পারে ৩টি, কিন্তু জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো ২০২৬ বিশ্বকাপের সহআয়োজক মেক্সিকোকে।

প্রথমার্ধে ভেনেজুয়েলাকে আটকে রেখেছিল জ্যামাইকা। কিন্তু দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি। ৫৩ শতাংশ বলের দখল রেখে ১৭টি শট নেয় ভেনেজুয়েলা, এর মধ্যে তিনটি ছিল লক্ষ্যে, তিনটিতেই তারা পেয়ে যায় জালের দেখা।

৪৯তম মিনিটে দলকে এগিয়ে নেন এদুয়ার্দ বেলো। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সলোমন রন্দন। আর ৮৫তম মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন এরিক রামিরেস।

৪৭ শতাংশ বলের দখল রাখলেও ৮ শটের কেবল একটি লক্ষ্যে রাখতে পারে জ্যামাইকা।

tag ট্যাগ: #111