calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / বাইডেন আরও বিপদে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বাইডেন আরও বিপদে

সংবাদ সম্মেলনে নিজেকে এখনও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপযুক্ত দাবি করলেও দলের সমালোচকদের চুপ করতে ব্যর্থ হয়েছেন জো বাইডেন। বৃহস্পতিবার তার সংবাদ সম্মেলনের পর দলের আরও তিন নেতা বাইডেনকে সরে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৩ জুলাই ২০২৪ • দুপুর ০২:৪৯
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪২ বার পঠিত

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে ধরাশায়ী হন বাইডেন। বিতর্ক চলাকালে বাইডেন একাধিকবার কথার মাঝখানে থেমে গিয়েছিলেন। তিনি অনেক সময় বাক্যও সম্পূর্ণ করতে পারেননি। ৮১ বছরের বাইডেনকে অনেকেই শারীরিক ও আইকিউ পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন। দলের ভেতর থেকে অনেকেই বাইডেনকে প্রার্থীতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। 

বৃহস্পতিবার রাতে প্রায় এক ঘণ্টার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে আরও স্থির এবং সাবলীল ছিলেন বাইডেন। কিন্তু সেখানেও গোলমাল বাঁধিয়েছেন তিনি। প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ভুল করে তার ভাইস প্রেসিডেন্টে কমলা হ্যারিসকে ‘ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প’ বলে উল্লেখ করেছেন। এর দুই ঘণ্টা আগে ন্যাটোর একটি অনুষ্ঠানে তিনি ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে ‘প্রেসিডেন্ট পুতিন’ হিসেবে সম্বোধন করেন।

এর অর্থ হচ্ছে, বাইডেনের প্রার্থিতা এখনও বিপদের মধ্যে রয়েছে। ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ীর পর তার প্রত্যেকটি বক্তব্যের ওপর কান খাড়া রাখছেন দলের নেতারা। সেই হিসাবে বৃহস্পতিবার বড় মাপের দুটি ভুল করার কারণে আগামী কয়েক দিনের মধ্যে আরও অনেকেই হয়তো তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানাবেন।

হলিউড অভিনেতা জর্জ ক্লুনিসহ কয়েক জন দাতা তাদের অনুদান বন্ধের ঘোষণা দিয়েছেন। তার সাফ জানিয়েছেন, বাইডেন আরও চার বছরের মেয়াদ চালানোর যোগ্য নন।

বৃহস্পতিবার বাইডেনের সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই কানেকটিকাট কংগ্রেসম্যান জিম হিমস এক্স-এ লেখা পোস্টে বাইডেনকে নির্বাচনী প্রচার থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।

ইলিনয়ের কংগ্রেসম্যান এরিক সোরেনসেনও এক পোস্টে বাইডেনকে সরে আসার আহ্বান জানিয়ে লিখেছেন, ২০২০ সালে বাইডেন ‘দেশকে দলের আগে রাখার উদ্দেশ্য নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। আজ আমি তাকে আবার এটি করতে বলছি।’

ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান স্কট পিটার্সও বৃহস্পতিবার বাইডেনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা না করার আহ্বান জানিয়েছেন।

tag ট্যাগ: #111