calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রকে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী ‘তুরস্ক থেকে আপনার নোংরা হাত সরিয়ে নিন’,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রকে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী ‘তুরস্ক থেকে আপনার নোংরা হাত সরিয়ে নিন’,

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু শুক্রবার আঙ্কারায় মার্কিন রাষ্ট্রদূত জেফরি ফ্লেককে বলেছেন, ‘তুরস্ক থেকে আপনার নোংরা হাত সরিয়ে নিন।’ শনিবার তুরস্কের হেবারতুর্ক পত্রিকা এ তথ্য জানিয়েছে। সোয়লু বলেন, ‘তুরস্কে আসা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৩ • দুপুর ০২:৩৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৩ বার পঠিত


‘প্রত্যেক মার্কিন রাষ্ট্রদূত নিজেকে জিজ্ঞাসা করেন কিভাবে তারা তুরস্কের ক্ষতি করতে পারে। এটি বছরের পর বছর ধরে তুরস্কের সবচেয়ে বড় দুর্ভাগ্যের একটি। তারা অন্য রাষ্ট্রদূতদের একত্রিত করে এবং তাদের পরামর্শ দেয়ার চেষ্টা করে। মার্কিন দূতাবাসগুলো ইউরোপেও একই কাজ করে, এভাবেই তারা ইউরোপকে পরিচালনা করে,’ সয়লু উল্লেখ করেছেন। ইস্তাম্বুলে সন্ত্রাসী হামলার বিপদের বিরুদ্ধে তুরস্কে মার্কিন নাগরিকদের সম্প্রতি জারি করা সতর্কতার প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন। মার্কিন সতর্কতার উপর নির্ভর করে পশ্চিমা দেশগুলোর দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতেও সতর্কতার কথা বলা হয়েছে।

মার্কিন দূতাবাসের বিবৃতি গত সপ্তাহে ইউরোপে উগ্র ডানপন্থী ব্যক্তিদের পবিত্র কুরআনের কপি পোড়ানোর আলোকে জারি করা হয়েছিল। পরে জার্মানি, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য সহ অনেক পশ্চিমা দেশ ঘোষণা করেছে যে, তারা ‘নিরাপত্তার কারণে’ এবং ‘সম্ভাব্য প্রতিশোধমূলক আক্রমণ’ এর জন্য ইস্তাম্বুলে তাদের কনস্যুলেট বন্ধ করে দেবে। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু আঙ্কারার সাথে আলোচনা না করে কিছু পশ্চিমা দেশের তাদের কনস্যুলেটগুলি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্তকে ‘পরিকল্পিত’ হিসাবে বর্ণনা করেছিলেন। সূত্র: মিডল ইস্ট মনিটর।

tag ট্যাগ: #2222