calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / ইসরায়েলে হামলার হুমকি দিলেন এরদোগান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরায়েলে হামলার হুমকি দিলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোগান ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল আক্রমণের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, তুরস্ক ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসরায়েলে প্রবেশ করতে পারে। সোমবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৯ জুলাই ২০২৪ • দুপুর ১২:২৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯১ বার পঠিত

এরদোগান আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন। রোববার দলীয় সমাবেশে নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করে ইতিহাস টেনে তিনি বলেন, ‘তুরস্ক লিবিয়া এবং নাগর্নো-কারাবাখের মতো ইসরায়েলে প্রবেশ করতে পারে।’ যদিও তিনি কী ধরনের হস্তক্ষেপের কথা বলেছেন, তা উল্লেখ করেননি।

এরদোগান তার ক্ষমতাসীন একে পার্টির বৈঠকে আরও বলেন, ‘আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে, যাতে ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে এসব কাজ করতে না পারে।’

তিনি বলেন, ‘আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, ঠিক যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি।  আমরা তাদের (ইসরায়েল) সঙ্গেই তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে।’

এরদোগানের মন্তব্য সম্পর্কে একে পার্টির প্রতিনিধিদের কাছে রয়টার্স আরও বিস্তারিত জানতে চাইলে তারা সাড়া দেননি। ইসরায়েল এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

tag ট্যাগ: #1111