calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / জাতিসংঘ মহাসচিব ইউক্রেন যুদ্ধ নিয়ে যে হুশিয়ারি দিলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

জাতিসংঘ মহাসচিব ইউক্রেন যুদ্ধ নিয়ে যে হুশিয়ারি দিলেন

রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে বিশ্বকে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এই সংঘাত আরও জটিলতর হচ্ছে এবং বিশ্ব সম্ভবত একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে। আলজাজিরা জানিয়েছে, ১৯৩...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০২৩ • দুপুর ১২:৪০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২১ বার পঠিত

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘আমার আশঙ্কা হচ্ছে— বিশ্ব ঘুমের ঘোরে (স্বপ্ন) একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি দেখছে না; বরং সেটি তাদের চোখের সামনেই তৈরি হচ্ছে।’

প্রায় বছরব্যাপী চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাত সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিশেষ করে ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া।

দোনেৎস্ক প্রদেশের গভর্নর পাভলো কিরিলেঙ্কো সোমবার বলেছেন, পূর্বাঞ্চলীয় এলাকাগুলোর দখল নিতে রাশিয়ান বাহিনী নতুন ইউনিট যুক্ত করেছে। তারা আমাদের শহর ও গ্রামগুলো নিশ্চিহ্ন করে দিচ্ছে। ফলে এই অঞ্চলে বিরাজ করছে চরম উত্তেজনা।

জাতিসংঘ মহাসচিব এদিন ইউক্রেন-রাশিয়া সংঘাত ছাড়াও ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা, আফগানিস্তান, মিয়ানমার, শাহেল অঞ্চল ও হাইতি পরিস্থিতি নিয়ে কথা বলেন।

‘জাতিসংঘ চার্টারের অধীনে প্রত্যেকটি দেশ যদি তাদের বাধ্যবাধকতাগুলো পূর্ণ করত, তা হলে শান্তির অধিকার নিশ্চিত হতো,’ বলেন গুতেরেস।

tag ট্যাগ: #111