calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার দফায় দফায় সংঘর্ষ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার দফায় দফায় সংঘর্ষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবিতে ডাকা ‘নবান্ন অভিযান’ (সচিবালয় অভিমুখে পদযাত্রা) ঘিরে ভারতের পশ্চিমবঙ্গে পুলিশ ও ছাত্র-জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দফায় দফায় চলা এসব সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট ২০২৪ • দুপুর ১২:২১
history আপডেট: ২ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৯৫ বার পঠিত

৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণ ও হত্যার শিকার হন এক শিক্ষানবিশ চিকিৎসক। এর পর থেকেই বিক্ষোভ চলছে কলকাতাজুড়ে। এর মধ্যে গতকাল ‘নবান্ন অভিযান’ কর্মসূচি ঘোষণা করে ‘পশ্চিমবঙ্গের ছাত্রসমাজ’। তাদের দাবি, চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

হাওড়ায় অবস্থিত ১৮ তলার ‘নবান্ন’ ভবন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় হিসেবে ব্যবহার হয়। সেখানে মুখ্যমন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তার কার্যালয়ও রয়েছে। গতকাল দুপুরের পর থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করে বিক্ষোভকারীরা। তারা বিভিন্ন সড়ক দিয়ে এগোতে থাকে। কিন্তু সচিবালয় অভিমুখী সব সড়কে আগে থেকেই কঠোর অবস্থানে ছিল পুলিশ। বিক্ষোভকারীরা যেন সচিবালয় পর্যন্ত যেতে না পারে, সেজন্য নেয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বড় বড় ব্যারিকেড তৈরি করা হয় সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফোরশোর রোড, লক্ষ্মীনারায়ণতলা ও মন্দিরতলায়। নবান্নের আশপাশে গলির মুখগুলো ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। জলকামান ও ড্রোনের ব্যবস্থাও ছিল। কলেজ স্ট্রিট, এজেসি বোস রোডসহ শহরের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের আটকাতে ক্রেনের মাধ্যমে কনটেইনার নামায় পুলিশ। 

বিক্ষোভকারীরা এসব বাধা অতিক্রম করে সচিবালয় অভিমুখে যেতে চাইলে সংঘর্ষ বেধে যায়। পুলিশ জলকামানের পাশাপাশি কাঁদানে গ্যাস ব্যবহার করে। লাঠিচার্জও করা হয়। অন্যদিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে আহত হন একাধিক পুলিশ সদস্য। বাবুঘাটে পুলিশের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামানের কারণে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়। অনেক জায়গায় বিক্ষোভকারীদের সড়কে পড়ে থাকতে দেখা গেছে। 

গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নবান্ন অভিযান থেকে ২২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে ১২৬ জনকে। রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৯৪ জন। 

সংবাদ সম্মেলনে দক্ষিণবঙ্গ পুলিশের এডিডি সুপ্রতিম সরকার বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম অশান্তিপূর্ণ একটি আন্দোলন। এ আন্দোলন কখনো বাংলার প্রকৃত ছাত্রসমাজের হতে পারে না।’

এদিকে নবান্ন অভিযান শেষ হওয়ার পরই ১২ ঘণ্টার বন্‌ধ কর্মসূচির ডাক দেয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ ভোর ৬টায় এ ধর্মঘট শুরু হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের প্রতিবাদ হিসেবে ধর্মঘট পালন করা হবে। তবে ধর্মঘট পালন না করতে পশ্চিমবঙ্গের জনসাধারণকে আহ্বান জানিয়েছে মমতা সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সবাই যেন জনজীবন স্বাভাবিক রাখে। ধর্মঘট অমান্যের ফলে ক্ষতি হলে সরকার ক্ষতিপূরণ দেবে।’

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ছাত্রদের এ বিক্ষোভের পেছনে বিজেপির হাত রয়েছে। তবে বিক্ষোভকারীরা বলছে, এটা ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত বিক্ষোভ