calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / জাতীয় / বেঁচে আছে বগুড়ায় গুলিবিদ্ধ আলোচিত সেই কলেজছাত্রী।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বেঁচে আছে বগুড়ায় গুলিবিদ্ধ আলোচিত সেই কলেজছাত্রী।

গত ১৮ জুলাই বগুড়ার সাতমাথায় গত তিনদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষার্থীর আহত হওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে লুটিয়ে পড়তে দেখা যায়। অনেকেই দাবি করেন, তিনি নিহত হয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১০:৪৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৮ বার পঠিত

খোঁজ নিয়ে জানা যায়, বগুড়া শহরের প্রাণকেন্দ্র বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় ওই শিক্ষার্থী টিয়ারগ্যাস ও একাধিক রাবার বুলেটে আহত হন। এরপর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।


ওই কলেজছাত্রীর নাম নুসরাত জাহান জেরিন, ওই তরুণী ঢাকার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।


জেরিন ১৮ জুলাই বাসা থেকে লুকিয়ে বেরিয়ে চলে যান শহরের থানামোড় এলাকায় শিক্ষার্থীদের মিছিলে। মিছিলটির গন্তব্য ছিল সাতমাথা এলাকা। সেখানে গিয়েই গুলিবিদ্ধ হয়েছিলেন জেরিন।


জেরিন বলেন , ‘সদর থানার সামনে আসার পর পুলিশ আমাদের বাধা দেয়। বাধা পেরিয়ে মিছিলটি সাতামাথায় প্রবেশ করে। এরপর সেখান থেকে বগুড়া জেলা স্কুলের দিকে এগোতে থাকে। আমাদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। তখন আমরা ছত্রভঙ্গ হয়ে পড়ি। তখন একাধিক রাবার বুলেট লাগার কারণে জ্ঞান হারিয়ে ফেলি।’


জেরিন আরও বলেন, ‘এক পর্যায়ে আমার কিডনির পাশে দুটি রাবার বুলেট লাগে। ওই সময় টিয়ারশেল লেগে আমি সাতমাথায় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর আমি জানতে পারি, সারাদেশে ইন্টারনেট বন্ধ। কী হয়েছে তখন পর্যন্ত আমি জানতাম না।’


'ইন্টারনেট বন্ধ থাকার ফলে গুজব ছড়িয়ে পড়ে যে, আমি মারা গেছি। অনেকেই এমনটা ভেবেছেন। তবে আমি সুস্থ হওয়ার পর এবং ইন্টারনেট চালু হলে আমি নিশ্চিত করেছিলাম গুজবে কান না দিতে।'