calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / সংসদে জিএম কাদের ফোনে আড়িপাতা বেআইনি:
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

সংসদে জিএম কাদের ফোনে আড়িপাতা বেআইনি:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, সরকারের সমালোচনা আর রাষ্ট্রদ্রোহিতা এক কথা নয়। তিনি মোবাইল ফোনে আড়িপাতার সমালোচনা করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বিশেষ ব্যক্তিদের টার্গেট করে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৮:১৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৬ বার পঠিত

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

তিনি এ সময় দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবর তুলে ধরে বলেন, বিভিন্ন জায়গা থেকে যেটা শুনতে পাচ্ছি, আমাদের দেশে ব্যাপকভাবে একটি গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ, আইনজীবীর স্মার্টফোনে আড়িপাতা হচ্ছে। আর এতে ব্যবহৃত হচ্ছে ইসরাইলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস। 

মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার সাক্ষাৎ: জিএম কাদেরের সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চিফ অব পলিটিক্যাল মি. স্কট ব্রান্ডন ও পলিটিক্যাল অফিসার ম্যাথুইউ বে। বুধবার বেলা ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা এলে তাদের স্বাগত জানান জিএম কাদের। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন। বৈঠকে বন্ধুপ্রতিম দুটি দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।

জাতীয় পার্টির নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার: দলের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যাদের বহিষ্কার করা হয়েছিল তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন জিএম কাদের। এরা হলেন- লুৎফর রেজা খোকন (কুমিল্লা), মুফতি নুরুল আমিন (যশোর), মোক্তার হোসেন (সিরাজগঞ্জ), আলমগীর কবির মজুমদার (কুমিল্লা), হিলটন প্রামাণিক (সিরাজগঞ্জ) এবং আবদুল জলিল (সিরাজগঞ্জ)।

tag ট্যাগ: #1111