calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু জম্মু ও কাশ্মীরে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু জম্মু ও কাশ্মীরে।

এক দশক পর ভারত শাসিত জম্মু ও কাশ্মিরে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিধানসভার ভোটগ্রহণ শুরু হলো। প্রথম দফায় ২৪ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের মূল প্রতিযোগিতায় পিডিপি। তবে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে শক্ত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ০৯:৫২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৬ বার পঠিত

২০১৪ সালের পর আবারও বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন জম্মু-কাশ্মিরেরর বাসিন্দারা। লোকসভা ভোটের পর প্রথম কোন হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। ২৩ লাখের বেশি ভোটার ভোট দেবেন। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন।


ভোট উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভারতের রাজনীতির স্পর্শকাতর এই অঞ্চল। সীমান্ত অঞ্চলে রাখা হয়েছে অতিরিক্ত নজরদারি। বুথের সামনে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।


এই ভোটকে দেখা হচ্ছে বিজেপির মর্যাদার লড়াই হিসেবে। নরেন্দ্র মোদির সরকার ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করলে বিশেষ মর্যাদা হারায় এই উপত্যকা। যার বিপরীতে এবার জনগণের সিদ্ধান্তের প্রতিফলন দেখা যাবে ভোট ব্যাংকে। যদিও এই অঞ্চলে রাজনৈতিক ভিত্তি দুর্বল গেরুয়া শিবিরের।


অন্যদিকে লোকসভা নির্বাচনে সম্মানজনক ফলের পর বড় পরীক্ষার মুখোমুখি কংগ্রেসও। অঞ্চলটিতে এনসির সাথে জোট বেঁধে জয় পেলে জাতীয় রাজনীতিতে ঘাঁটি শক্ত হবে রাহুল গান্ধীর। ভালো ফলে জন্য মুখিয়ে লোকসভায় মুখ থুবড়ে পড়া মেহবুবা মুফতির দল পিডিপি। একক প্রচেষ্টায় জয়ী হওয়ার প্রত্যয় নিয়ে লড়াইয়ে নেমেছেন ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আবদুল্লাহ।


১৯৪৭ সাল থেকে কাশ্মিরে ১২টি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও সহিংসতায় ভরা এসব নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। অতীতে বারবার নির্বাচন বর্জন করে এসেছেন এখানকার জনগণ ও বিচ্ছিন্নতাবাদী নেতারা। তবে এবার কিছু আসনে বিচ্ছিন্নতাবাদী নেতারা অংশ নেয়ায় ভোটারদের মাঝে দেখা গেছে বাড়তি উদ্দীপনা।

tag ট্যাগ: #ভোট