calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / যোগী গেরুয়া পরতে পারেন, আর মুসলিমরা হিজাব পরলেই দোষ!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যোগী গেরুয়া পরতে পারেন, আর মুসলিমরা হিজাব পরলেই দোষ!

হিজাব বিতর্কের রেশ এবার দেখা দিয়েছে ভারতীয় পার্লামেন্টে। মুসলিম মহিলারা হিজাব পরলে অসুবিধা কোথায়? প্রশ্ন তুলে রাজ্যসভায় কেন্দ্র সরকারকে তুলোধোনা করলেন ভারতের বৃহত্তম কমিউনিস্ট পার্টি সিপিআইএমের এক এমপি।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৮:১৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৭ বার পঠিত


কর্নাটকের সরকারি কলেজে হিজাব পরায় নিষেধাজ্ঞা নিয়ে গতবছর ব্যাপক উত্তাল হয়েছিল ওই রাজ্যের রাজনীতি। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেরাজ্যের মুসলিম ছাত্রীরা স্কুল-কলেজে হিজাব পরে ঢোকার চেষ্টা করতে থাকেন। তাতেই বিতর্ক সৃষ্টি হয়। রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন সংখ্যালঘুরা। পাল্টা আসরে নামে হিন্দুত্ববাদীরা। বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। কিন্তু তাতেও রাজ্য সরকার স্কুল-কলেজে হিজাব পরায় নিষেধাজ্ঞার নির্দেশিকা প্রত্যাহার করেনি। আদালতে গিয়েও লাভ হয়নি হিজাবপন্থীদের।

এবার সেই ইস্যু সংসদে তুলল সিপিআইএম। সেইসাথে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করলেন সিপিআইএম এমপি জন ব্রিটাস। সংসদে তিনি বলেন, 'সুপ্রিম কোর্টে কর্ণাটক সরকার জানিয়েছে ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে তারা স্কুল কলেজে হিজাব পরার অনুমতি দিচ্ছে না। মেনে নিলাম। কিন্তু ভারতের মতো দেশ, যার সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবসময় গেরুয়া পোশাক পরে থাকেন, তখন কেন আপত্তি হয় না?'

সিপিএমের ওই এমপির দাবি, বিজেপি সরকার হিজাব ইস্যুতে একগুঁয়েমি দেখানোই আসলে ক্ষতি হচ্ছে মুসলিম নারীদের। স্রেফ কর্নাটকেই এক লাখ মুসলিম শিক্ষার্থী স্কুল-কলেজ ছেড়েছে। ওই সিপিআইএম এমপির দাবি, মুসলিমদের শিক্ষা এবং সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়া নিয়ে সাচার কমিটির রিপোর্ট কার্যকর করুক সরকার।
সূত্র : সংবাদ প্রতিদিন

tag ট্যাগ: #1111