calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / রাজনীতি / বঙ্গবীর কাদের সিদ্দিকী মির্জা ফখরুলকে পাকিস্তান চলে যেতে বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বঙ্গবীর কাদের সিদ্দিকী মির্জা ফখরুলকে পাকিস্তান চলে যেতে বললেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তানে চলে যেতে বলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হামিদপুর গণউচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৯:০৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮০ বার পঠিত

কাকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের যে অবস্থা এর চেয়ে পাকিস্তান আমল ভালো ছিল। আপনার কাছে যখন পাকিস্তানই ভালো, তাহলে আপনি বাংলাদেশে কেন? পাকিস্তানে চলে যান। বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশ নাকি একদিনে হয়ে গেছে, আমরা তাহলে যুদ্ধ করলাম কেন?’


দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘এখন দেশে মা-বোনদের সম্মান দেওয়া হয় না, কারও মূল্যায়ন করা হয় না—এ জন্য যুদ্ধ করি নাই। যুদ্ধের সময় আমার বয়স ২৫ বছর, টগবকে যুবক। আমি কোনো মেয়ের সাথে কখনো প্রেম করি নাই, আমার বড় ভাই লতিফ সিদ্দিকীর দিক-নির্দেশনায় বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে দেশের প্রেমে পড়ে যুদ্ধে গিয়েছিলাম।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেন, ‘শেখ হাসিনা আমার বোন, তার সাথে মতবিরোধ থাকতে পারে, তাই বলে তাকে অসম্মান করলে তা আমি মেনে নেব না। আওয়ামী লীগের অনেক এমপি হয়েছে, কেউ আটিয়া বন অধ্যাদেশ বাতিল করতে পারে নাই, শেখ হাসিনা যখন আটিয়া বন অধ্যাদেশ বাতিলের জন্য কথা দিয়েছেন, আপনারা সাথে থাকলে অবশ্যই বাতিল হবে।’

এ সময় আরও বক্তব্য দেন হাবিবুর রহমান খোকা, আজাদ সিদ্দিকী, আব্দুল হালিম সরকার লাল, এ টি এম সালেক হিটলু, আলমগীর হোসেন, আশিক জাহাঙ্গীর প্রমুখ।

tag ট্যাগ: #1111