calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / রাজনীতি / জামায়াত যা জানালো প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

জামায়াত যা জানালো প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে।

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে দুটি রোডম্যাপ চেয়েছে দলটি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:৫৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৮ বার পঠিত

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দুটি রোডম্যাপ চেয়েছি। একটি সংস্কারের ও অন্যটি নির্বাচনের। সংস্কার ও নির্বাচন দুটিই গুরুত্বপূর্ণ।


এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমির বলেন, আগামী ৯ অক্টোবর সংবাদ সম্মেলনে জামায়াত দলীয় সংস্কারের প্রস্তাব তুলে ধরবে। শুরু থেকেই আমরা বলছি, সরকারকে সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে হবে। যৌক্তিক সময় কতটা তা ৯ অক্টোবর মুখ খুলব।


ডা. শফিকুর রহমান বলেন, আজকের সংলাপে আসন্ন দুর্গাপূজা নিতে কথা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণ পূজায় নিরাপত্তা দেবে। আশা করি, অভূতপূর্ব সুন্দর পূজা হবে।


সংস্কারে গঠিত কমিশনের সদস্য নিয়ে আপত্তির প্রসঙ্গে তিনি বলেন, আমরা দলগতভাবে অবগত নই।


তিনি আরও বলেন, এ সরকার একটা নির্দলীয় সরকার। তারা দেশ শাসনে আসেনি। দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন। তাদের কাজ সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা। কিছু মৌলিক বিষয়ে সংস্কারের প্রয়োজন আছে। কী কী সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, তা ৯ অক্টোবর জানাবো।


ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংলাপে অংশ নেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, আ ন ম শামসুল ইসলাম, মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম প্রমুখ।