calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / খুশির আমেজ সনাতনধর্মীদের পাড়ায় পাড়ায়।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

খুশির আমেজ সনাতনধর্মীদের পাড়ায় পাড়ায়।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামীকাল বুধবার (৯ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের শারদীয় দুর্গা উৎসব। এই উৎসবকে ঘিরে ইতিমধেই পূজা মন্ডপের সকল ধরণের প্রস্তুতি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ • দুপুর ০২:১০
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭১ বার পঠিত

তবে দু-একটি মন্ডপে চলছে আলোকসজ্জা ও নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের কাজ। সব মিলিয়ে খুশির আমেজ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের পাড়ায় পাড়ায়। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে পালনে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকার জানিয়েছেন।


এ বছর সাভার উপজেলায় ১৯১টি পূজামন্ডপে এই শারদীয় উৎসব পালিত হতে যাচ্ছে। এরমধ্যে সাভার থানা এলাকায় ১০৯টি ও আশুলিয়া থানাধীন এলাকায় ৮২টি পূজা মন্ডপ রয়েছে। প্রত্যেক পূজামন্ডপের জন্য সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে।


সাভার থানার মধ্যে সাভার পৌরসভাতেই রয়েছে ৪০টি পূজামন্ডপ। এছাড়া সাভার সদর ইউনিয়নে ৩টি, বিরুলিয়া ইউনিয়নে ১৩টি, বনগাঁও ইউনিয়নে ৯টি, ভাকুর্তা ইউনিয়নে ১৪টি, তেঁতুলঝোড়া ইউনিয়নে ২১টি ও কাউন্দিয়া ইউনিয়নে ৯টি পূজামন্ডপ রয়েছে। তবে আমিনবাজার ইউনিয়নে কোন পূজামন্ডপ নেই।


আশুলিয়া থানা এলাকার শিমুলিয়া ইউনিয়নে ২৭টি, ধামসোনা ইউনিয়নে ১২টি, পাথালিয়া ইউনিয়নে ২১টি, ইয়ারপুর ইউনিয়নে ৯টি এবং আশুলিয়া ইউনিয়নে ১৩টি পূজামন্ডপ রয়েছে।


ঢাকা জেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুণ ভৌমিক নয়ন বলেন, সাভারে এ বছর ১৮৮টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা রয়েছে। এছাড়াও আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবীও আছেন। আশা করছি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে এবারের শারদীয় উৎসব সার্বজনীন রূপ পাবে।


ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, ইতিমধ্যে পূজা মন্ডপের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো স্থানে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ বছর আনসার-পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যরাও পূজা মন্ডপের নিরাপত্তায় থাকবেন বলেও তিনি জানান।