calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / রিমান্ডে অসুস্থ হয়ে পড়লেন সাবের হোসেন চৌধুরী।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

রিমান্ডে অসুস্থ হয়ে পড়লেন সাবের হোসেন চৌধুরী।

কাল মঙ্গলবার রিমান্ডে অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তাকে কারাগারে পাঠানো হতে পারে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:৫২
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৫ বার পঠিত

এর আগে সোমবার রাজধানীর পল্টনে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মাহবুবুল হক শুনানি শেষে সাবের হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এদিন আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে সাবের হোসেনকে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মী। সাবেরের আইনজীবী এহসানুল হক সমাজীকে নিয়ে টিপ্পনী কাটেন কেউ কেউ। এ ছাড়া আদালতে পুলিশের বেষ্টনী ভেঙে তাঁর ওপর হামলার চেষ্টা করেন কয়েকজন। পুলিশ সদস্যরা ধাক্কা দিয়ে হামলাকারীদের সরিয়ে দেন এবং দৌড়ে সাবের চৌধুরীকে হাজতখানার ভেতর নিয়ে যান। গত রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেনকে গ্রেপ্তার করা হয়।