calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অর্থনীতি / ডিমের বাজার অস্থির চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

ডিমের বাজার অস্থির চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায়

দেশে প্রতিদিন পাঁচ কোটি ডিমের চাহিদা থাকলেও বন্যার কারণে এখন উৎপাদন কমে চার কোটিতে নেমে এসেছে। অন্যদিকে বাজারে সবকিছুর দাম বেশি হওয়ায় চাপ পড়েছে ডিমের ওপর। যে কারণে মাসখানেকেরও বেশি সময় ধরে ডিমের বাজারে চলছে অস্থিরতা। এই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ • সকাল ১১:২০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫২ বার পঠিত

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো: সুমন হাওলাদার জানান, বন্যায় কয়েক হাজার খামার একেবারে বন্ধ হয়ে গেছে। এ কারণে ডিমের সরবরাহ কমেছে। কিন্তু এ সময় করপোরেট প্রতিষ্ঠানগুলো ডিমের দাম বাড়িয়ে বিক্রি করায় বাজারে অস্থিরতা চলছে।
তিনি বলেন, আমদানি না করে সরকারের উচিত করপোরেটগুলোকে ধরা এবং ক্ষতিগ্রস্ত খামারিদের আবার উৎপাদনে ফিরিয়ে আনা।

বিপিআইসিসির তথ্য অনুযায়ী, দেশে ডিমের উৎপাদনের ১৩.৯৬ শতাংশ বা ৬০ লাখ পিস সরবরাহ করে বড় প্রতিষ্ঠান। বাকি ৮৬.০৪ শতাংশ সরবরাহ আসে ক্ষুদ্র খামারি থেকে। এই হিসেব করা হয়েছে বন্যার আগের প্রতিদিনের ৪.৫০ কোটি পিস উৎপাদনের তথ্য থেকে।

এদিকে কম উৎপাদনে ডিমের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছে নি¤œ আয়ের মানুষ। কারণ ঢাকার বাজারে শুধুমাত্র আলুর দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। তাছাড়া সব সবজিই এখন ১০০ টাকার আশপাশে, যা সাধারণ মানুষকে বেকায়দায় ফেলেছে। এ অবস্থায় মানুষ যে ডিমের ওপর নির্ভর করবে সেটাও অনেকটা নাগালের বাইরে।

tag ট্যাগ: #1111