calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / গাজায় আরো ৮৭ ফিলিস্তিনি নিহত একদিনে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

গাজায় আরো ৮৭ ফিলিস্তিনি নিহত একদিনে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দখলদার দেশটির বর্বর হামলায় আরো ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। খবর আলজাজিরার।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:২৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮৭ বার পঠিত

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান হামলায় আরো ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৬০৩ জনে পৌঁছেছে। আর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৭৯৫ জনে।


জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, তারা উদ্বিগ্ন ইসরায়েল মৃত্যু ও বাস্তুচ্যুতির মাধ্যমে গাজার উত্তরাঞ্চলীয় গভর্নরে ফিলিস্তিনি জনসংখ্যার ধ্বংসের কারণ হতে পারে। বিশেষ করে জাবালিয়া, বেইত হানুন এবং বেইট লাহিয়ার জনগণের জন্য উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সেখানে ইসরায়েলি হামলার পর ৮৭ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।