calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড
home হোম / খেলাধুলা / সপ্ন দেখছে বাংলাদেশ ইনিংস হারের শঙ্কা কাটিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সপ্ন দেখছে বাংলাদেশ ইনিংস হারের শঙ্কা কাটিয়ে

মিরপুর টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১২ রানে তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংস হার এড়াতে তখনও দরকার ৯০ রান। সেই কঠিন মুহূর্তে দাঁড়িয়ে দুর্দান্ত এক জুটি গড়লেন মেহেদী হাসান মিরাজ আর অভিষিক্ত জাকের আলী।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ • সকাল ০৮:৩৮
history আপডেট: ২ বছর আগে
timer ১ মিনিট পড়ার সময়
visibility ৫০ বার পঠিত

বাংলাদেশ দলের সপ্তম উইকেট জুটিতে প্রতিরোধে ইনিংস পরাজয় এড়িয়ে ২৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। এমনকি দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানানোর স্বপ্নও দেখছেন সমর্থকরা।


এখন পর্যন্ত মিরাজ-জাকের সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন আছেন ১১৭ রানে। তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান। মাত্র ১ রান পিছিয়ে ছিল টাইগাররা।


মিরাজ এরই মধ্যে ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নিয়েছেন। ৬২ রান নিয়ে ব্যাট করছেন এই অলরাউন্ডার। জাকের আছেন ৪৭ রানে।