calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / তাবিথ আওয়াল ভোটে জিতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

তাবিথ আওয়াল ভোটে জিতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন

বিপুল ভোটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তাবিথ আউয়াল।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ • সকাল ১১:৪১
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩০ বার পঠিত

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তার আগে বাফুফের ফলাফল পেয়ে যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে বিজয়ের খবর জানান।


তাবিথ আউয়ালের সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা জানান, নির্বাচনে সার্বিক সহযোগিতা করার জন্য তারেক রহমানের কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তাবিথ আউয়াল। এ সময় তারেক রহমান সততার সঙ্গে দায়িত্ব পালন করতে তাবিথকে বিশেষ নির্দেশনা দেন।


গতকাল অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমানকে হারিয়ে বাফুফের সভাপতি নির্বাচিত হন তাবিথ আউয়াল। নির্বাচনে তাবিথ আউয়াল পেয়েছেন ১২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। নির্বাচন কমিশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।