calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / ইরান পাল্টা হামলায় সবধরনের অস্ত্র ব্যবহার করবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরান পাল্টা হামলায় সবধরনের অস্ত্র ব্যবহার করবে

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে শনিবার (২৬ অক্টোবর) ইসরাইলের যে হামলা করেছিল তার জবাব দেবে তেহরান। পাল্টা এই হামলায় ‘সম্ভাব্য সব ধরনের অস্ত্র’ ব্যবহার করা হবে বলেও জানিয়েছে দেশটি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ • সকাল ১০:১৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪১ বার পঠিত

সোমবার (২৮ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই এই ঘোষণা দেন। খবর রয়টার্সের।


সোমবার একটি সাপ্তাহিক টেলিভিশন সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ইরান ইসরায়েলের হামলার জবাব দিতে সব ধরনের অস্ত্র ব্যবহার করবে। হামলার ধরণ অনুসারে আমাদের প্রতিক্রিয়াও একই ধরনের হবে। তবে এর বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি।


রবিবার (২৭ অক্টোবর) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ইরানী কর্মকর্তারা ঠিক করবেন ইসরায়েলে হামলা কীভাবে চালানো হবে এবং কীভাবে তাদের শক্তি প্রদর্শন করা হবে।


তিনি আরও বলেন, ইসরায়েলের হামলাকে ছোট করে দেখার কিছু নেই, আবার খুব বড় করেও দেখা ঠিক হবে না।


ইরানের মাটিতে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর হামলার কথা উল্লেখ করে আইআরজিসি প্রধান একটি চিঠি লেখেন সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আবদোলরহিম মুসাভির কাছে। যেখানে ইসরায়েলে অপরাধের পরিণতি দখলদারদের জন্য অকল্পনীয় হবে বলে মন্তব্য করেন তিনি।


এর আগে, গত শনিবার ভোরে তেহরান এবং পশ্চিম ইরানে ক্ষেপণাস্ত্র কারখানা ও অন্যান্য সাইটগুলোতে ইসরায়েলে কয়েক দফা বিমান হামলা চালায়, যার ফলে ইরানের ৪ সেনা নিহত হন।