calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / দক্ষিণ আফ্রিকার ৫০০ পেরোলো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার ৫০০ পেরোলো

চট্টগ্রাম টেস্টে আগে ব্যাট করতে নেমে রীতিমতো উড়ছে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে ৫০০ পেরিয়েছে তাদের প্রথম ইনিংসের রান। তাইজুল পাঁচ উইকেট তুললেও সফরকারী ব্যাটারদের সেই ভাবে পরীক্ষা নিতে পারেননি মিরাজ-নাহিদরা।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:৫০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০১ বার পঠিত

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫১৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ায়ান মুল্ডার ১০০ বলে ৭০ রান এবং সেনুরান মুথুসামি ৪৫ বলে ৪৪ রানে ব্যাট করছেন।


বুধবার দ্বিতীয় দিনেও দুর্দান্ত শুরু করে আগের দিনে ২৫ রান করা ডেভিড বেডিংহ্যাম এবং ১৪১ রানে অপরাজিত থাকা টনি ডে জর্জি। ২৩৫ বলে নিজের ১৫০ রান পূরণ করেন জর্জি।


অন্য প্রান্ত থেকে ৭০ বলে ফিফটি তুলে নেন বেডিংহ্যাম। ফিফটির বেশিক্ষণ পিচে থাকতে পারেননি এই ডান হাতি ব্যাটার। ৭৮ বলে ৬৯ রান করে তাইজুলের তৃতীয় শিকার হন তিনি। সতীর্থের বিদায়ে নিজেকে ধরে রাখতে পারেননি ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা জর্জি। ২৬৯ বলে ১৭৭ রান করে তাইজুলের চতুর্থ শিকার হন এই প্রোটিয়ার ওপেনার।


এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মিরপুর টেস্টে সেঞ্চুরি পাওয়া কাইল ভেরাইনেও। শূন্য রান করা এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের ফাইফার পূরণ করেন তাইজুল। এতে দলীয় ৩৯১ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা।


এরপর প্রোটিয়া শিবিরে হাল ধরেন রাইয়ান রিকেলটন ও ওয়ায়ান মুল্ডার। কিন্তু ইনিংস বড় করতে পারেননি রিকেলটন। ১২ রান করে দ্বিতীয় সেশনের শুরুতে সাজঘরে ফেরেন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন মুল্ডার। তাকে যোগ্য সঙ্গ দেন সেনুরান মুথুসামি। দুজনের ব্যাটে ভর করে দলীয় সংগ্রহ ৫০০ পার করেছে সফরকারীরা।


উল্লেখ্য, প্রথম দিনে ৮১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ডেভিড বেডিংহ্যাম ২৫ বলে ১৮ রান এবং ২১১ বলে ১৪১ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছে টনি ডে জর্জি। এখান থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে দুদল।