calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অর্থনীতি / জনস্বার্থের কথা মাথায় রাখতে হবে সঞ্চয়পত্রে আইএমএফের শর্ত:
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

জনস্বার্থের কথা মাথায় রাখতে হবে সঞ্চয়পত্রে আইএমএফের শর্ত:

ঋণ দেওয়ার ক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো কিছু শর্ত আরোপ করে থাকে-যার কিছু কঠিন, আর কিছু সহজ। কিছু শর্তের মাঝে উন্নয়ন সহযোগীদের স্বার্থ নিহিত থাকে, যা পূরণ করলে অনেক সময় তা ঋণগ্রহীতা রাষ্ট্রের জনগণের ভোগান্তির কারণ...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৯:২৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫০ বার পঠিত

দেশের মধ্যবিত্ত মানুষ, বিশেষত অবসরপ্রাপ্তদের একটি বড় অংশ সঞ্চয়পত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সঞ্চয়পত্রের মুনাফা দিয়ে অনেকে সংসার নির্বাহ করে। সেই অর্থে সঞ্চয়পত্র সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কাজেই এর সঙ্গে জড়িয়ে আছে জনস্বার্থ। তাছাড়া দেশে স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য বিনিয়োগের সুযোগ অত্যন্ত সীমিত। বাণিজ্যিক ব্যাংকে আমানতের সুদের হার অনেক কম। পুঁজিবাজার অস্থিতিশীল হওয়ায় সাধারণ মানুষ সেখানে বিনিয়োগ করাকে নিরাপদ মনে করে না। অন্যদিকে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে অনেক সীমিত আয়ের মানুষকে সঞ্চয় ভেঙে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে সঞ্চয়পত্রের ক্রয়সীমা ও সুদের হার কমিয়ে দিলে মধ্যবিত্তের স্বার্থ ক্ষুণ্ন হবে, এতে কোনো সন্দেহ নেই। কাজেই আইএমএফের এ সংক্রান্ত শর্ত পূরণের আগে সরকারের উচিত জনস্বার্থের বিষয়টি বিবেচনা করা। এটি ঠিক, সরকারকে আইএমএফের শরণাপন্ন হতে হয়েছে বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার পেতে। তবে আইএমএফ আসলেই অর্থনীতির উদ্ধারকর্তা কিনা, তা নিয়ে বিতর্ক রয়েছে। তাছাড়া আইএমএফের এ ঋণ অর্থনীতিকে সাময়িক কিছুটা স্বস্তি দেবে। বস্তুত অর্থনীতিকে টেকসই ও সংকটমুক্ত করতে হলে এর সংস্কার করতে হবে নিজেদের প্রয়োজনে, নিজেদের মতো করে। সেক্ষেত্রে জনস্বার্থকে দিতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার। এক্ষেত্রে প্রয়োজন জোরালো রাজনৈতিক অঙ্গীকার।

 

tag ট্যাগ: #1111