calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / কমলা হ্যারিস বললেন, গাজা যুদ্ধের অবসানে সব কিছুই করব
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

কমলা হ্যারিস বললেন, গাজা যুদ্ধের অবসানে সব কিছুই করব

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ এই ভোটে এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে গাজায় চলমান যুদ্ধের বিষয়টি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর ২০২৪ • সন্ধ্যা ০৭:৩১
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৩ বার পঠিত

আর এরই অংশ হিসেবে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে তিনি তার ক্ষমতার সব কিছু করবেন। সোমবার (৪ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


সংবাদমাধ্যমটি বলছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কমলা হ্যারিস স্থানীয় সময় রোববার রাতে ইস্ট ল্যান্সিংয়ের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, “গাজা যুদ্ধের অবসান ঘটাতে আমি আমার ক্ষমতার সব কিছু করব।”


যুক্তরাষ্ট্রের এই মিশিগানেই সবচেয়ে বেশি সংখ্যক আরব-আমেরিকান নাগরিক বাস করেন এবং সেটা মাথায় রেখেই কমলা এই বক্তব্য দেন।


এর আগে গত সপ্তাহে ওয়াশিংটন, ডিসিতে দেওয়া বক্তৃতায় কমলা হ্যারিস কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প কে এবং তার বিজয় হলে কী হবে তা বলেছিলেন। পরে তিনি তার এজেন্ডা এবং আরও সহযোগিতামূলক, দ্বিপক্ষীয় ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেন।


তবে রোববার রাতে মিশিগান স্টেট ইউনিভার্সিটির ছাত্রদের সাথে জনাকীর্ণ একটি ফিল্ডহাউসে কথা বলার সময় কমলা সরাসরি উচ্ছ্বসিত হয়ে কথা বলেন। তিনি বলেন, “আমাদের ভবিষ্যত উজ্জ্বল। আমি এটি সম্পর্কে খুব আশাবাদী।”


অবশ্য ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার সবচেয়ে বড় আরব-সংখ্যাগরিষ্ঠ শহর ডিয়ারবোর্নে প্রচারণা চালান। সেখানে তিনি কিছু ক্ষোভকে পুঁজি করে কথা বলেন এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের বিষয়ে ডেমোক্র্যাটদের দায়ী করার পাশাপাশি ইসরায়েলের জন্য আর্থিক সহায়তা নিয়েও কথা বলেন।