calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্প ২৩০, কমলা ১৭৯
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্প ২৩০, কমলা ১৭৯

ইতিহাসের নতুন এক অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র। নিজেদের ৪৭তম প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিচ্ছেন মার্কিন জনগণ। এরই মধ্যে বেশ কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শেষে শুরু হয়ে গেছে গণনা। কয়েকটি রাজ্যে বুথ বন্ধ হবে আর কয়েক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর ২০২৪ • সকাল ১০:২৫
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৪ বার পঠিত

বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মহা গুরুত্বপূর্ণ ইলেকটোরাল কলেজ ভোটে বড়সড় ব্যাবধানে পিছিয়ে আছেন কমলা। অপরদিকে হোয়াইট হাউসের পথে ট্রাম্প পাড়ি দিয়ে ফেলেছেন অর্ধেকটা পথ। যেখানে ২৭০ ইলেকটোরাল ভোট প্রয়োজন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে সেখানে এরই মধ্যে ২৩০ ভোট পেয়ে গেছেন সাবেক প্রেসিডেন্ট। অপরদিকে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন মাত্র ১৭৯ ইলেক্টোরাল ভোট। খবর সিএনএনের।


যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ‍্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে, যেখানে বাজিমাত করেছেন ট্রাম্প।


ভোটের দিন সকাল ৭টা থেকে থেকেই ক‍্যালিফোর্নিয়ার লস অ‍্যাঞ্জেলেস শহরের অক্সফোর্ড ও থার্ড স্ট্রিটের ওয়াইএমসি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এখানকার ভোটারদের বেশির ভাগই বাংলাদেশি ও দক্ষিণ এশীয়।


ভোট শুরুর বেশ আগেভাগেই লাইন দিয়ে দাঁড়ান ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ লাইন আরও দীর্ঘ হয়। ভোটাররা বলেছেন, এত সংখ্যক ভোটারের উপস্থিতি এর আগে কখনও দেখা যায়নি। সেইসঙ্গে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও এ অপেক্ষা অস্বস্তির ছিল না বলে জানান ভোটারদের কেউ কেউ।


যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। ভোটগ্রহণ পর্ব যত শেষের দিকে এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যদিও মার্কিন নির্বাচন কর্মকর্তারা আভাস দিয়েছিলেন এবারের নির্বাচনের ফলাফল পেতে দেরি হতে পারে; কিন্তু বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, আনুষ্ঠানিক ফলাফল আসতে দেরি হলেও প্রেসিডেন্ট নির্ধারণ করতে অপেক্ষা করতে হচ্ছে না সে পর্যন্ত।