calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / আজ বিপ্লব ও সংহতি দিবস
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আজ বিপ্লব ও সংহতি দিবস

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ • বিকাল ০৩:৩৪
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪৩ বার পঠিত

১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহি-জনতা কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ও ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের বিপ্লব ও সংহতি দিবস পালন করবে বিএনপি। দিবসটি সামনে রেখে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


এদিকে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ আহ্বান জানান তিনি।


শফিকুর রহমান বলেন, সব ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত দৃঢ়ভাবে মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার দীপ্ত শপথ গ্রহণের মাধ্যমে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আমি জামায়াতের সব শাখা ও দেশপ্রেমিক ছাত্র-জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাই।


নতুন সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি জাতীয় দিবস পালন রহিত করা হলেও ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকারের সময় দিবসটিতে সরকারি ছুটি থাকলেও গত সরকার সেটি বাতিল করে দেয়। এবারের দিবসটি সামনে রেখে বিএনপির পক্ষ থেকে কর্মসূচির মধ্যে রয়েছে ৮ নভেম্বর শোভাযাত্রা। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারনে এবারের শোভাযাত্রাতে সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে দলটির। এ উপলক্ষে বেশ কয়েকটি প্রস্তুতি সভা করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।


বিএনপি সূত্রে জানা গেছে, আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে শোভাযাত্রা করলে সড়কে যানজট তৈরি হতে পারে। তাই এক দিন পিছিয়ে ৮ নভেম্বরে শোভাযাত্রার আয়োজন রাখা হয়েছে। এবারের শোভাযাত্রাকে স্মরণীয় করতে এরই মধ্যে রাজধানীর সব ইউনিটকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে।