calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / মার্কিন মুখোমুখি হওয়া অনিবার্য: ইরানের প্রেসিডেন্ট
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মার্কিন মুখোমুখি হওয়া অনিবার্য: ইরানের প্রেসিডেন্ট

বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য তার প্রশাসনের প্রচেষ্টা তুলে ধরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মোকাবিলা হওয়া অনিবার্য।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ • বিকাল ০৪:৩৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৫ বার পঠিত

তেহরানে সাবেক ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের একটি গ্রুপের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। খবর তাসনিম নিউজের।

পেজেশকিয়ান বলেন, তার প্রশাসন বন্ধুদের সঙ্গে সম্পর্কের প্রতি আস্থা রাখে এবং শত্রুদের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান এবং দেশের উন্নয়ন করতে হলে, শুধু অভ্যন্তরীণ বিষয়গুলো সমাধান করা নয়, আন্তর্জাতিক সম্পর্কগুলোও সুসংগঠিত করতে হবে। উত্তেজনা কমাতে হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক দেশগুলোর সঙ্গে যোগাযোগের পরিবেশ উন্নত করতে হবে।

তিনি বলেন, আমার বিশ্বাস, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও, চাই বা না চাই, আমাদের শেষমেশ ওই দেশের সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক মঞ্চে মোকাবিলা করতে হবে। তাই আমাদের উচিত, আমরা নিজেদেরই এই পরিস্থিতি পরিচালনা করি।

তিনি আরও বলেন, তার প্রশাসন ইরানি প্রতিষ্ঠানের মূল কৌশল এবং দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

পেজেশকিয়ান বলেন, তার প্রশাসন বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে, এর মধ্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বৃদ্ধি অন্তর্ভুক্ত।

তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে, তবে সম্প্রতি কিছু অশুভ কাজ করে সায়োনিস্ট শাসনব্যবস্থা এ প্রক্রিয়াকে বিঘ্নিত এবং জটিল করতে চেষ্টা করছে।

tag ট্যাগ: #মার্কিন