calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা!

বিপুল ভোটে জিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি তার অনুগতদের পুরষ্কৃত করছেন। দেখা যাচ্ছে যে বেছে বেছে যাদের তিনি তার দলে নিচ্ছেন, প্রত্যেকেই অনুপ্রবেশ, সীমান্ত সুরক্ষা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ • সকাল ১১:৩০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৫ বার পঠিত

স্টিফেন মিলার : 'আমেরিকা শুধু আমেরিকানদের জন্য।' এমনটাই মনে করেন স্টিফেন মিলার। তাকে ডেপুটি চিফ অফ পলিসি পদে নিয়োগ করেছেন ট্রাম্প। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি ছিলেন প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা। যাই হোক, ট্রাম্পের টিমে স্টিফেন মিলারের থাকার অর্থ, আমেরিকার মাটি থেকে অভিবাসীদের বহিষ্কার সময়ের অপেক্ষা মাত্র।

টম হোম্যান : প্রাক্তন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ডিরেক্টর টম হোম্যানকে ‘বর্ডার সিজার’ হিসেবে নিয়োগ করা হয়েছে। 'অবৈধ অভিবাসীদের নিজের দেশে ফেরত পাঠানোর' জন্য তার উপরেই আস্থা রাখছেন ট্রাম্প।

এলিস স্টেফানিক : জাতিসঙ্ঘ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দেখা যাবে এলিস স্টেফানিককে। ঘোরতর চীনবিরোধী এলিস রিপাবলিকান পার্টির অন্যতম বড় ফান্ডরাইজার। এবং ট্রাম্প অনুগত। সব পরিস্থিতিতেই তিনি ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন। ফলে ট্রাম্পের আস্থাও রয়েছে তার উপর।

লি জেলডিন : ৪৪ বছর বয়সী লি জেনডিনকে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করেছেন ট্রাম্প। লি বরাবরই ট্রাম্প ঘনিষ্ঠ এবং বামবিরোধী। সোমবার ফক্স নিউজকে তিনি জানিয়েছেন, 'বামপন্থী' নিয়মের অপসারণ করে সংস্থার 'অর্থনৈতিক সমৃদ্ধি উন্মুক্ত' করার কাজে মন দেবেন তিনি।
সূত্র : নিউজ ১৮

tag ট্যাগ: #ট্রাম্পের