calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / অপু হঠাৎ কনের সাজে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

অপু হঠাৎ কনের সাজে

কনের সাজে একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ সকাল। এটা আমার নতুন লুক। আমাকে এতটা ধৈর্য্য দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। কনের সাজে অপু বিশ্বাসের পোস্ট দুই ঘণ্টায় ১২ হাজারের বেশি রিঅ্যাকশন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ • বিকাল ০৫:২৭
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৯৮ বার পঠিত

অপু বিশ্বাসের পোস্ট করা বিয়ের সাজের এসব স্থিরচিত্রে নানাজন নানা মন্তব্য করছেন। জহির নামের একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘তুমি এমন একজন নায়িকা, যে কি না চলচ্চিত্রজগতে আসার পরে অনেক নায়িকার ক্যারিয়ার নড়বড়ে করে দিয়েছ।’ রিপা হক নামের একজন লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় ঢালিউড মহারানী, এককথায় অসম্ভব সুন্দর লাগছে। এক একটা ছবি জাস্ট ওয়াও।’ সুমনা নামের একজন তো কয়েককাঠি সরেস। তিনি লিখেছেন, ‘কোথায় অপু, কোথায় বুবলি—অপু আসলেই সুন্দরী।’চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে অপু বিশ্বাস নৃত্যশিল্পী হিসেবে অনুষ্ঠানে অংশ নিতেন। শুরুর দিকে অবশ্য নাটকেও অভিনয় করতেন। ২০০৫ সালে মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন অপু বিশ্বাস। প্রথম চলচ্চিত্র ছিল আমজাদ হোসেনের পরিচালনায় ‘কাল সকালে’।

পরের বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হন শাকিব খানের বিপরীতে। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে এফ আই মানিক তাঁদের নিয়ে একই বছরে ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ও ‘দাদীমা’ চলচ্চিত্র নির্মাণ করেন।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবদাস’ চলচ্চিত্রে পার্বতী চরিত্রে অভিনয় করেন অপু বিশ্বাস। ২০১৩ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রের পরিচালক চাষী নজরুল ইসলাম। ‘দেবদাস’ চলচ্চিত্রে অপুর সহ-অভিনয়শিল্পী ছিলেন শাকিব খান ও মৌসুমী।১৯ বছরের পেশাদার চলচ্চিত্র–জীবনে শ খানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এর মধ্যে শুধু শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ৮০টির মতো চলচ্চিত্রে। শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বেশির ভাগ চলচ্চিত্রই ব্যবসায়িক সফলতা পায়।অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল নায়ক শাকিব খানকে বিয়ে করেন। বিয়ের ৯ বছর পর ২০১৭ সালের এপ্রিলে একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় তাঁদের পুত্রসন্তান আব্রাম খান জয় জন্মগ্রহণ করে। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি শাকিবের সঙ্গে অপুর বিবাহবিচ্ছেদ হয়।
tag ট্যাগ: #অপু