calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটি আন্তঃদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে নিষিদ্ধ পরীক্ষা কার্যক্রম আবার শুরু করার দু'দিন পর এটা করেছে বলে দক্ষিণ কোরিয়ার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৮:২৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২২০ বার পঠিত

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেন, তারা উত্তর কোরিয়ার রাজধানীর ঠিক উত্তরে পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় বলা হয়, একটি মাল্টিপল রকেট লাঞ্চার থেকে দুটি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। দুটির টার্গেট ছিল যথাক্রমে ৩৯৫ কিলোমিটার (২৪৫ মাইল) এবং ৩৩৭ কিলোমিটার (২০৯ মাইল)।

জাপানও বিষয়টি শনাক্ত করেছে। জাপান জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র দুটি জাপানের বিশেষ অর্থনৈতিক জোনে পড়েছে বলেও দেশটি দাবি করেছে। তবে এতে বিমান বা নৌযানের কোনো ক্ষতি হয়নি।

উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের প্রভাবশালী বোন সোমবার কোরিয়ান উপদ্বীপে ক্রমবর্ধমান মার্কিন উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করার পর তারা সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

তিনি এক বিবৃতিতে বলেন, 'আমরা প্রভাবের বিষয়টি সতর্কভাবে পরীক্ষা করছি। এটি আমাদের রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি।'

তিনি বলেন, মার্কিন বাহিনীর কার্যক্রমের ওপর নির্ভর করছে আমাদের নিক্ষেপের পাল্লা।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের সামরিক মহড়া রক্ষণাত্মক প্রকৃতির। তবে উত্তর কোরিয়া একে হামলার মহড়া হিসেবে অভিহিত করেছে।

রোববার যুক্তরাষ্ট্র তার দূরপাল্লার সুপারসনিক বোমারু বিমান উড়ায়। এছাড়া পৃথক মহড়ায় দক্ষিণ কোরিয়া ও জাপানি যুদ্ধবিমানগুলোকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে দেখা যায়।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পরমাণু মহড়ার কথাও ঘোষণা করেছে। পেন্টাগন বুধবার জানিয়েছে, ডিটারেন্স স্ট্র্যাটেজি কমিটি টেবিলটপ এক্সারসাইজ নামের ওই মহড়ায় তাজা গুলি বর্ষণও করা হবে।

সূত্র : আল জাজিরা

 

tag ট্যাগ: #1111