calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / রাশিয়া৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়া৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩০ জন যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া। যার বিপরীতে ১৪৬৬ জন সেনা সদস্যকে নিজেদের দেশে ফিরে এনেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে সংবাদ মাধ্যম তাস এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৩:৫৫
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩৪ বার পঠিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর, গত ২০২৪ সালে মোট ১০ জন যুদ্ধবন্দি বিনিময় করেছে দু’দেশ। যার বিপরীতে ১২৬৬ জন সেনাকে দেশে ফিরিয়ে এনেছে রাশিয়া। এর মধ্যে, গত বছরের ৩ জানুয়ারি ২৪৮ জন সৈন্য রাশিয়ায় ফিরেছিল। আর ৩১ জানুয়ারির মধ্যে আরও ১৯৫ জন ফিরে আসে।

 

এরপর ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফিরে আসে ১০০ সেনা। মে মাস শুরুর হওয়ার আগ পর্যন্ত ফিরে ৭৫ জন ও ২৫ জুনের আগে আরও ৯০ জন। এরপর ১৭ জুলাইয়ের আগে ৯৫, ২৪ আগস্টের মধ্যে ১১৫, ১৪ সেপ্টেম্বর ১০৩, ১৮ অক্টোবর ৯৫ ও ৩০ ডিসেম্বর দেশে ফেরেন ১৫০ রুশ সেনা।

 

তার আগে, ২০২৩ সালেও সেনা সদস্যদের ফিরিয়ে আনে রাশিয়া। তারও আগে যুদ্ধ শুরুর প্রথম বছরে ইউক্রেন থেকে ৬২৮ জন সেনা সদস্য ফিরিয়ে এনেছিল দেশটি। আর এই যুদ্ধবন্দি কিংবা সেনা সদস্যদের ফিরিয়ে আনার ব্যাপারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত।

tag ট্যাগ: #রাশিয়া