calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / দখল’ করব গাজা কিনব না, ‘: ট্রাম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

দখল’ করব গাজা কিনব না, ‘: ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ‘মালিকানা’ নেওয়ার হুমকি জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজা কেনার কিছু নেই, আমরা এটি দখল করব। স্থানীয় সময় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ডোনাল্ড ট্রাম্প...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ • দুপুর ০২:৩৭
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২২৪ বার পঠিত

ট্রাম্প অবশ্য অস্বীকার করেছেন যে তিনি গাজায় ব্যক্তিগত সম্পত্তি তৈরি করার চেষ্টা করবেন।

ট্রাম্প এর আগে বলেছিলেন, ‘গাজা দখল’ করলে সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরে আসার অধিকার থাকবে না।  তবে তিনি এদিন বলেন, পুনর্নির্মিত জমি মধ্যপ্রাচ্যের মানুষের জন্য হবে।

তিনি বলেন, ‘আমরা অবশেষে এটি শুরু করতে যাচ্ছি, যেখানে মধ্যপ্রাচ্যের মানুষের জন্য প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। এটি মধ্যপ্রাচ্যের মানুষের জন্য হবে। ’

তিনি আরও বলেন, ‘গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা চলে যেতে পেরে খুশি হবেন।  কারণ ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর তারা এখন ‘‘ভয়াবহ জীবনযাপন’’ করছেন। ’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা এখন কীভাবে জীবনযাপন করছে তা দেখুন।  বিশ্বের কেউই এমনভাবে জীবনযাপন করছে না। তারা এমন ভবনের নিচে বাস করছে যেগুলো বেশিরভাগই ধসে পড়েছে কিংবা ধসে পড়বে। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। পরিস্থিতি ভয়াবহ। গাজা উপত্যকার চেয়ে খারাপ পরিস্থিতি বিশ্বের আর কোথাও নেই। ’

গত সপ্তাহে মার্কিন এ প্রেসিডেন্ট গাজা ‘দখলের’ ঘোষণা দিয়ে বিশ্বকে হতবাক করে দেন।  ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বিধ্বস্ত অঞ্চলটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ তৈরির প্রস্তাব দেন। 

tag ট্যাগ: #দখল’ করব