calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / রাহুল বিয়ে না করেই মেয়ের ‘বাবা’!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

রাহুল বিয়ে না করেই মেয়ের ‘বাবা’!

বিনোদন জগতের ছোটপর্দায় শেষ কবে রাহুল দেব বসুকে দেখা গেছে, তা অবশ্য ঠিক মনে করতে না পারলেও টালিপাড়া বলছে— তাকে শেষ দেখা গেছে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে। তাও স্বল্প সময়ের জন্য।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ • বিকাল ০৩:৩৩
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩১২ বার পঠিত

গত শুক্রবার প্রকাশ্যে এসেছে একই চ্যানেলের নতুন ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘমামা’র প্রচার ঝলক। সেখানে অভিনেতাকে দেখা গেছে। একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে রাহুল খুশি মনেই জানিয়েছেন তার মনের কথা— আর খলনায়ক নয়, নায়ক হয়ে ফিরছেন তিনি। তার বিপরীতে আছেন আগের ধারাবাহিকের নায়িকা মানালি দে।

এই প্রথম জুটিতে রাহুল-মানালি। প্রচার ঝলক ছাড়া আর কিছুই শুটিং হয়নি। নতুন ধারাবাহিক, নতুন জুটি— অভিনেতা আনন্দে মেঘমুলুকে ভাসছেন? রাহুল বলেন,  মানালিকে যে চিনি না, তা নয়। আগের ধারাবাহিকে অল্প সময়ের জন্য আমরা একসঙ্গে কাজ করেছি। সহ-অভিনেতা হিসেবে মানালি খুবই সহযোগিতা করে। দারুণ মিষ্টি মেয়ে। আশা করি, দর্শকদের জুটি পছন্দ হবে। 

ধারাবাহিক জুড়ে নানা চমক। সাহানা দত্তের কাহিনি-চিত্রনাট্য মানেই নতুন আঙ্গিকের গল্প। পাশাপাশি জি বাংলা চ্যানেলের মাধ্যমেই রাহুলের ছোটপর্দায় পা রাখা। সব মাথায় রেখে ডাক পেতেই রাজি হয়ে গেছেন তিনি।

বাংলাদেশের চর্চিত গায়কের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, এর মাঝেই ভালোবাসার বার্তা দিলেন পরীমনি। প্রচার ঝলক বলছে— ধারাবাহিকে সামাজিক প্রেক্ষাপটে অলৌকিকতার ছোঁয়া। অনেক দিন পর ধারাবাহিকের কেন্দ্রে এক শিশু। ‘দুগ্গামণি’কে ঘিরে গল্প এগোবে, প্রচার ঝলকে স্পষ্ট। তা ছাড়া ধারাবাহিক মানেই নারীকেন্দ্রিক। এত কিছু পেরিয়ে ‘নায়ক’ রাহুল ধারাবাহিকে কতটা গুরুত্ব পাবেন? অভিনেতা ব্যস্ত চ্যানেলের ‘সোনার সংসার’ অনুষ্ঠানের শুটিংয়ে। তার ফাঁকেই তিনি বললেন, ছোটপর্দা ও জি বাংলায় ফেরার পাশাপাশি ধারাবাহিকের গল্প ও চরিত্রের গুরুত্বও টেনেছে। একটু থমকে যোগ করে বলেছেন, রাহুল দেব বসু গুরুত্বপূর্ণ চরিত্র ছাড়া এখন আর রাজি হয় না।