calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / মেঘনায় বালু উত্তোলনের নিয়ন্ত্রক মিন্টুই ছিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

মেঘনায় বালু উত্তোলনের নিয়ন্ত্রক মিন্টুই ছিল

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে রয়েছে মোশাররফ হোসেন মিন্টুর অবৈধভাবে উত্তোলিত বালু বহনে ব্যবহৃত ৫টি বাল্কহেড-যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে গত বছরের ২২ মার্চ মেঘনা নদীতে...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫ • দুপুর ১২:২৩
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩১০ বার পঠিত

‘ভূমিদস্যুতা থেকে শত শত কোটি টাকার মালিক আওয়ামী লীগ নেতা মিন্টু’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলাবাসীর মুখে মুখে উচ্চারিত হচ্ছে এ কাহিনি। আর এ সূত্র ধরেই একে একে বেরিয়ে আসছে তার ভয়ংকর ও অবিশ্বাস্য সব অপকর্মের তালিকা-কাহিনি।

মেঘনা নদীর কিশোরগঞ্জে ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সীমানায় ইজারা নেওয়া ছাড়াই পতিত হাসিনা সরকারের দীর্ঘ ১৪ বছর ৬টি বালু তোলার ড্রেজিং বোট বসিয়ে প্রতিদিন কয়েক লাখ ঘনফুট বালু উত্তোলনের রমরমা বাণিজ্য চালিয়ে গেছে ভৈরবের সাবেক কাউন্সিলর মিন্টু। এলাকাবাসীর অভিযোগ, ভৈরব, নরসিংদীর রায়পুরা থেকে এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পর্যন্ত মেঘনার বুকজুড়ে বিস্তৃত ছিল ভৈরব আওয়ামী লীগের অন্ধকার জগতের ‘গডফাদার’ মিন্টুর বালু উত্তোলন বাণিজ্যের সাম্রাজ্য। এমন অপরিনামদর্শিতার কারণে হুমকির মুখে পড়ে মেঘনা সেতুর ওপর নির্মিত সেতু ও দুপাশের বন্দর বাজার, আশপাশের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও জনপদ। এ বালুখেকোর সন্ত্রাসী বাহিনীর হাতে গুম-খুন হওয়ার ভয়ে প্রকাশ্যে কেউ অভিযোগ করারও সাহস পেত না। এমনকি প্রশাসনও কাজ করেছে তার ‘পেইড’ এজেন্সি হিসাবে।

এমন অবাধ বালু বাণিজ্যের কারণে জেলেদের নদীতে মাছ ধরার কাজে বড় ধরনের বাধা সৃষ্টির পাশাপাশি নদী তীরবর্তী ফসলি জমিও আগাম তলিয়ে যেত। ইতোমধ্যে ভাঙনের হুমকিতে পড়েছে সরাইল, ভৈরব ও রায়পুরা উপজেলার অন্তত ১০/১২টি গ্রাম। অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির একাধিক সভায় আলোচিত হলেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এতে দীর্ঘ ১৪ বছর ধরে প্রতিদিন চলেছে ১২ থেকে ১৫ লাখ টাকার অবৈধ বালু উত্তোলন বাণিজ্য।