calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / জাতীয় / নতুন মেট্রোরেল হচ্ছে গাবতলী থেকে দাশেরকান্দি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

নতুন মেট্রোরেল হচ্ছে গাবতলী থেকে দাশেরকান্দি

প্রায় ৪৭ হাজার কোটি টাকা ব্যয়ে এমআরটি-৫ এর দক্ষিণ লাইন বা নতুন মেট্রোরেল নির্মাণ করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এই প্রকল্পে ৪৫ হাজার কোটি টাকা ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। আর ২...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৯:০৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৪২ বার পঠিত

তারা জানান, আগামী বছরের মাঝামাঝি সময়ে এই প্রকল্পের কাজ শুরু হবে। আর ২০৩০ সালে প্রকল্পের কাজ শেষ হবে। এই মেট্রোরেল চালু হলে দৈনিক ১০ লাখ যাত্রী চলাচল করতে পারবেন। এ প্রকল্পটি-গাবতলী থেকে আফতাব নগর আবাসিক এলাকা হয়ে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ৪০ কিলোমিটার মেট্রোরেল প্রকল্পটি উড়াল ও পাতাল দুইভাবেই নির্মিত হবে। গাবতলী থেকে আফতাব নগর পর্যন্ত ১২ দশমিক ৮০ কিলোমিটার পাতালপথে এবং আফতাব নগর থেকে দাশেরকান্দি পর্যন্ত ৪ দশমিক ৬০ কিলোমিটার উড়ালপথে নির্মিত হবে। ১৬টি স্টেশনের মধ্যে ১২টি পাতাল এবং চারটি উড়াল হবে। স্টেশনগুলো হবে-গাবতলী, টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, আসাদগেট, রাসেল স্কয়ার, পান্থপথ, সোনারগাঁও হোটেল, হাতিরঝিল পশ্চিম, নিকেতন, রামপুরা, আফতাবনগর পশ্চিম, আফতাবনগর মধ্য, আফতাবনগর পূর্ব, দাশেরকান্দি। এছাড়া আফতাবনগর পশ্চিম, আফতাবনগর মধ্য, আফতাবনগর পূর্ব, দাশেরকান্দি চারটি উড়াল স্টেশন করা হবে। বাকিগুলো পাতাল স্টেশন করা হবে। এমআরটি-৫ এর দক্ষিণ লাইনের প্রকল্প পরিচালক আব্দুল ওয়াহাব বলেন, প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৫৪টি সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে। উঠানামার কোনো পথ যেন ফুটপাতে না পড়ে সে বিষয়গুলো নিখুঁতভাবে দেখা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুতগতিতে কাজ শেষ করার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য ব্যয় চিন্তা করা হয়েছে প্রায় ৪৭ হাজার কোটি টাকা। ১০২ টাকা ডলারের মূল্য ধরে এমন হিসাব করা হয়েছে। এরমধ্যে এডিবি দেবে ৪৫ হাজার কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দেবে ২ হাজার কোটি টাকা। তবে কাজ শুরুর সময় ডলারের মূল্যের ওপর নির্ভর করবে সর্বমোট খরচ কত দাঁড়াবে।

কর্মশালায় সভাপতির বক্তৃতায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, এমআরটি লাইন-৫ নির্মাণে এডিবি’র কাছে আমরা আরও ৩০০ মিলিয়ন ডলার চাই। এটা হলে আমাদের প্রকল্প বাস্তবায়নে সুবিধা হবে। নির্মাতা প্রতিষ্ঠান এই প্রকল্প বাস্তবায়নে ৪ দশমিক ৭ বিলিয়ন (৪৭০ কোটি) মার্কিন ডলার ব্যয় হবে বলে জানায়। এরমধ্যে ২ দশমিক ৫ বিলিয়ন (২৫০ কোটি) মার্কিন ডলার অর্থায়নে আগ্রহ দেখিয়েছে এডিবি। এদিকে প্রধান অতিথির বক্তৃতায় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী দাবি করেছেন, ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-১ এর নির্মাণ কাজের কারণে নবনির্মিত পূর্বাচল এক্সপ্রেসওয়ে ভাঙার খবর সঠিক নয়। এটা বাস্তবায়নে বড় কোনো ক্ষতি হবে না। এমআরটি লাইন-১ নির্মাণের কারণে সামান্য ক্ষতি হতে পারে। এক্সপ্রেসওয়ে সড়ক দ্বীপগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এটি বলা মোটেও সমীচীন নয় যে, পুরো রাস্তাটি ভেঙে ফেলতে হবে। কর্মশালায় দাতা সংস্থার প্রতিনিধি ছাড়াও সংশ্লিষ্ট ৫৪ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

tag ট্যাগ: #1111