calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / শেষ হাসি বার্সার পাঁচ গোলের রোমাঞ্চকর ফাইনালে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

শেষ হাসি বার্সার পাঁচ গোলের রোমাঞ্চকর ফাইনালে

ম্যাচের তখন ১১৬ মিনিটের খেলা চলছে। বার্সেলোনার ডিফেন্ডার জুলেস কুন্দে ডি-বক্সের বাইরে থেকে নিলেন মাটি কামড়ানো একটা শট। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া লাফিয়ে পড়েও থামাতে পারলেন না, বল গিয়ে আশ্রয় নিল জালে। সেভিয়ার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ • দুপুর ০২:৩১
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৪০ বার পঠিত

লা কার্তুজায় বার্সা বলের দখল ধরে রাখে শুরু থেকে। ২৮ মিনিটে পেদ্রি দূর থেকে একটি অসাধারণ শটে বল জালে জড়ান। এই গোলটি শুরু হয় পাউ কুবার্সি থেকে। এরপর পেদ্রি বলটি ইয়ামালের দিকে বাড়ান, যিনি কাট করে পেদ্রিকে দারুণ পজিশনে এনে দেন।রিয়াল মাদ্রিদ এরপর খোলামেলা খেলায় আসে এবং বেঞ্চে থাকা এমবাপেকেও গা গরম করতে দেখা যায়। জুড বেলিংহ্যাম একটি চমৎকার আক্রমণ গোল করলেও অফসাইডের কারণে সেটা বাতিল হয়। ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টির দাবি জানালেও, তার আগেই অফসাইডে ছিলেন।

বার্সেলোনা দ্বিতীয় গোলের খুব কাছাকাছি চলে যায়, কিন্তু দানি ওলমোর কর্নার পোস্টে লেগে ফিরে আসে এবং কুবার্সি সুযোগ মিস করেন। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর পরিবর্তে এমবাপে নামেন এবং মাদ্রিদ আক্রমণের ধার বাড়তে থাকে। ম্যাচের ৭০তম মিনিটে এমবাপে একক প্রচেষ্টায় সমতা আনেন। একটি ফ্রিকিক থেকে নিচু শটে পোস্টে লেগে গোল করেন তিনি। এর সাত মিনিট পর আর্দা গুলারের কর্নার থেকে হেডে গোল করে মাদ্রিদকে এগিয়ে দেন চুয়ামেনি।

তবে রিয়ালের শ্রীহীন রক্ষ্ণের সুযোগে বার্সা আবারও ফিরে আসে। ইয়ামাল একটি দারুণ পাস দেন, যা রুডিগার ও কর্তোয়া দুজনকেই বিভ্রান্ত করে এবং তোরেস বল জালে জড়ান। অতিরিক্ত সময়ে যাওয়ার আগে বেশ কিছু বিতর্কিত ঘটনা ঘটে। বার্সেলোনা একটি পেনাল্টির দাবি জানালেও পরে ভিএআর দেখে তা বাতিল করে রাফিনিয়াকে ডাইভ করার অভিযোগে হলুদ কার্ড দেখান রেফারি।

অতিরিক্ত সময়ে বার্সেলোনা আধিপত্য বিস্তার করে এবং লুকা মদ্রিচের একটি দুর্বল পাস থেকে কুন্দে গোল করেন। শেষ মুহূর্তে রেফারি একটা পেনাল্টি আবেদন নাকচ করে দিলে রুডিগারের লাল কার্ড দেখেন।

ম্যাচপূর্ব রেফারিদের ঘিরে বিতর্ক নিশ্চিত করে যে, এই ম্যাচের প্রভাব এখনই শেষ হচ্ছে না। দুই দল মে মাসে লা লিগায় আবারও মুখোমুখি হবে, যা শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।