calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / সহজে কেউ হামলা করবে না পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, : মরিয়ম নওয়াজ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সহজে কেউ হামলা করবে না পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, : মরিয়ম নওয়াজ

কাশ্মীর ইস্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ • দুপুর ০২:২২
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩৯ বার পঠিত

দ্য ডন পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়, মরিয়ম নওয়াজ দাবি করেছেন, তাঁর পিতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাকিস্তানকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। এদিকে, সাম্প্রতিক কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। এমনকি পাকিস্তান সরকারের হাতে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালাতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতিসংঘ মহাসচিবকে ফোন করে কড়া বার্তা দেন—যদি ভারত আগ্রাসন চালায়, তাহলে পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেবে।

 

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভারত সত্যিই সামরিক হামলা চালায়, তবে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথও বেছে নিতে পারে। তথ্যসূত্র : দ্য ডন

রুম্মান শারমিন স্নেহা