calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্প সামরিক বাহিনীর ৩০ শতাংশ কর্মকর্তাকে ছাঁটাই করছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্প সামরিক বাহিনীর ৩০ শতাংশ কর্মকর্তাকে ছাঁটাই করছেন

এবার সামরিক বাহিনীর আকার ছোট করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে মার্কিন সেনবাহিনীর ৩০ শতাংশ কর্মকর্তাকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে, তারা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৬ মে ২০২৫ • দুপুর ০১:৩৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৭৫ বার পঠিত

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা এক বার্তায় এ ঘোষণা দেন হেগসেথ।  খবর রয়টার্সের।

হেগসেথ জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর ন্যাশনাল গার্ড বিভাগের ২০ শতাংশ চার তারকা কর্মকর্তা ও অন্যান্য বিভাগের ১০ শতাংশ কর্মকর্তাকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক্স পোস্টে তিনি লেখেন, ‘বাহিনীতে অধিকসংখ্যক জেনারেল ও অ্যাডমিরাল থাকলেই যে বেশি সাফল্য আসবে— ব্যাপারটি এমন নয়; বরং সেনাবাহিনীকে আরও চৌকস ও দক্ষ করে তুলতে হলে প্রয়োজনের অতিরিক্ত লোকবল কমানো জরুরি। এতে বাহিনীর ওপর থেকে চাপ কমবে। ‘

তিনি আরও লেখেন, আরও একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে এটি কিন্তু কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়, বরং এটি সেনাবাহিনীর জয়েন্ট স্টিফস অভ স্টাফদের সঙ্গে এক লক্ষ্যে কাজ করার একটি সুচিন্তিত প্রক্রিয়া যা কৌশলগত প্রস্তুতি এবং অপারেশনাল দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। ‘

মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ সেনা কর্মকর্তার পদের নাম চার তারকা জেনারেল। বর্তমানে দেশটির সেনাবাহিনীতে চার তারকা জেনারেল রয়েছেন ৪৪ জন। হেগসেথের ঘোষণা অনুযায়ী, এদের মধ্যে ২০ শতাংশকে ছাঁটাই করা হবে। ইতোমধ্যে সেনাবাহিনীর জয়েন্ট স্টিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান, নৌবাহিনীর শীর্ষ অ্যাডমিরাল এবং জাতীয় নিরাপত্তা দপ্তরের পরিচালককে চাকরিচ্যুত করা হয়েছে।

tag ট্যাগ: #ট্রাম্প