calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / মোহাম্মদ শামি হত্যার হুমকি পেলেন , তদন্তে নামল পুলিশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

মোহাম্মদ শামি হত্যার হুমকি পেলেন , তদন্তে নামল পুলিশ

ভারতীয় পেসার মোহাম্মদ শামি মেইলের মাধ্যমে হত্যার হুমকি পেয়েছেন। এই তথ্য জানিয়েছেন তার ভাই হাসিব। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে শামির ভাই বলেন, হুমকির মেইলটি এসেছে রোববার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৬ মে ২০২৫ • দুপুর ০২:০৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৫ বার পঠিত

হাসিব জানান, মেইল পাওয়ার পরপরই তারা আমরোহা থানায় বিষয়টি জানিয়ে দিয়েছেন। পুলিশ এখন তদন্ত করছে, কে বা কারা এই হুমকি দিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

বর্তমানে আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন শামি। তবে এই মৌসুমে খুব একটা ভালো করছেন না তিনি। ৯টি ম্যাচে নিয়েছেন মাত্র ৬টি উইকেট, গড় ৫৬.১৭।

২০২৩ বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন শামি। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরেছিলেন তিনি। সেখানে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনি বনে গিয়েছিলেন ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি।

চলতি আইপিএলের আগে শামিকে নিলামে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও পারফরম্যান্স আশানুরূপ না হলেও শামি জানিয়েছেন, তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ‘চোট থাকলে একজন পেসারের জন্য সেটা স্বাভাবিক ব্যাপার। আমার চোট সারাতে ১৪ মাস লেগেছে, খুব সহজ ছিল না। ঘরোয়া ক্রিকেটে খেলে ধীরে ধীরে নিজেকে তৈরি করেছি। ইংল্যান্ড সিরিজও আমাকে আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছে।’

হায়দরাবাদ সম্পর্কে শামি বলেন, ‘হায়দরাবাদ আমার ক্রিকেট দর্শনটাই বদলে দিয়েছে। আগে ২০০ রান যেটা মনে হতো এখন সেটা ৩০০ রান মনে হয়। এখানে একদল ভালো বোলার আছে—পেস, স্পিন দুটোই ব্যালেন্সড। অনেকে মনে করেন হায়দরাবাদ শুধু ব্যাটিং নির্ভর দল, এটা ভুল ধারণা।’ শামি জুনে ইংল্যান্ড সফরে টেস্ট দলে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। সে সফর শুরু হবে ২০ জুন থেকে।